ছিটকে গেলেন বাংলাদেশের সেরা ডিফেন্ডার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ ডিসেম্বর ২০২১, ১২:৫৫আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৮:২৯

পুলিশ এফসির বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে বসুন্ধরা কিংস। তবে জেতা ম্যাচ থেকে দুঃসংবাদও শুনতে হয়েছে অস্কার ব্রুজনের দলকে। দলের অধিনায়ক ও নির্ভরযোগ্য ডিফেন্ডার তপু বর্মণ হাঁটুতে চোট পেয়ে ছিটকে গেছেন। পরীক্ষার পর জানা গেছে, আপাতত চার সপ্তাহ খেলতে পারবেন না তিনি। সোমবার ক্লাব সূত্রে জানা গেছে এমন দুঃসংবাদ।

ওই ম্যাচের দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের একজনের সঙ্গে সংঘর্ষে হাঁটুতে চোট পান তপু। আশঙ্কা করা হয়েছিল লিগামেন্টে হয়তো বড় আঘাত পেয়েছেন। তবে আশার কথা, লিগামেন্ট ছিঁড়ে যায়নি। আঘাতের কারণে আপাতত মাঠের বাইরে থাকতে হবে। রিকোভারি শেষে মাঠের খেলাতে ফিরতে সময় লাগতে পারে এক মাসের মতো। যে কারণে চলমান স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপে তপুকে পাচ্ছে না বসুন্ধরা। তাকে ছাড়াই খেলতে হবে। তার ওপর ইরানের ডিফেন্ডার খালিদ শাফিই আগেই চোটে ছিটকে গেছেন। এই অবস্থায় রক্ষণ নিয়ে এখন বেশি ভাবতে হচ্ছে ম্যানেজমেন্টকে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান