গোল খেয়ে রেফারিকে ‘ধন্যবাদ’ দিলেন ভারতের কোচ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২১, ২০:০৬আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ২০:২১

প্রথমার্ধের শুরুর দিকে পেনাল্টি পায় বাংলাদেশ। স্ট্রাইকার তহুরা খাতুনকে ফেলে দিয়েছিলেন কিরতিনা দেবী। এই সুযোগে স্পটকিক থেকে স্বাগতিকদের এগিয়েও নেন শামসুন্নাহার (সিনিয়র)। ৯০ মিনিটের ম্যাচে এই এক গোলের সুবাদেই ভারতকে হারিয়েছে বাংলাদেশ। তাতে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় শীর্ষে চলে এসেছে লাল-সবুজের দল। তবে এই গোলটি নিয়ে ভারতের কোচ যে মোটেও খুশি হতে পারেনি, তা প্রথমার্ধ শেষেই পরিষ্কার হয়ে গেছে।

বিরতির বাঁশি বাজতেই মাঠে ঢুকে রেফারি মিনিশারানি পাবাসারাকে কিছু একটা বলতে দেখা গেছে ভারতের কোচ এমব্রোক্স অ্যালেক্সকে। পেনাল্টির সিদ্ধান্তে তিনি যে মোটেও খুশি হতে পারেননি, তা শরীরী ভাষায়ও ফুটে ওঠে তাৎক্ষণিক। অন্য কর্মকর্তারা এসে তখন কোচকে শান্ত করার চেষ্টা করেছেন। ম্যাচ শেষে সেই কথোপকথনের বিষয়ে জানতে চাইলে অ্যালেক্স একটু কৌশলে এর উত্তরে বলেছেন, ‘আসলে রেফারিকে ধন্যবাদ দিতে মাঠে গিয়েছিলাম। প্রথমার্ধে ভালো ম্যাচ চালিয়েছে সেজন্য। আমি মেয়েদের খেলাতে খুশি। তবে দুর্ভাগ্য, সুযোগ কাজে লাগিয়ে ম্যাচ জিততে পারিনি। জেতার জন্যই আমরা মাঠে গিয়েছিলাম।’

তবে বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন ম্যাচ জিতে ভীষণ খুশি। প্রতিক্রিয়ায় বলেছেন, ‘ভারত জয়ে আমরা ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেলাম। আশা করেছিলাম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচ হবে। আমাদের দলও ভালো। দু’দলই প্রথম থেকে ভালো ফুটবল খেলার চেষ্টা করেছে। আক্রমণ-পাল্টা আক্রমণ হয়েছে। প্রথমেই আমরা একটা সুযোগ পেয়েছি, গুড-ডে বলতে যা বোঝায়। একটি পেনাল্টি পেয়েছি, ম্যাচে জিতেছি।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান