আবাহনীর উৎসবের দিনে বুট তুলে রাখলেন প্রাণতোষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২১, ২২:৫৯আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৩:১৩

আবাহনী লিমিটেডের হয়ে একসময় মাঠ মাতিয়েছেন। ক্যারিয়ারে বড় অংশ কেটেছে আকাশি-নীল জার্সিধারীদের তাবুতে। সেই প্রিয় দলের জার্সিতেই প্রাণতোষ কুমার দাস এবার বুটজোড়া তুলে রেখেছেন। শনিবার (১৮ ডিসেম্বর) স্বাধীনতা কাপের ফাইনাল ম্যাচ শুরুর ঠিক আগে ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবল থেকে আনুষ্ঠানিকভাবে অবসরে গেলেন ৩৯ বছর বয়সী ফুটবলার।

ম্যাচ শুরুর আগে আবাহনীর খেলোয়াড়-কর্মকর্তারা ফুলের মালা পরিয়ে তাকে মাঠ থেকেই বিদায় জানিয়েছেন।

১৯৯৪ সালে বিমান কাপ অনূর্ধ্ব-১৪ ফুটবলে বাগেরহাট জেলা থেকে প্রাণতোষের পথচলা শুরু। তবে  ১৯৯৭ সাল থেকে আরামবাগ ক্রীড়া সংঘ থেকে প্রিমিয়ার লিগে অভিষেক। ২০০২-২০০৪ সাল পর্যন্ত আবাহনী লিমিটেডে ছিলেন। মাঝে অন্য ক্লাব হয়ে আবারও ২০০৬ সালে আবাহনীতে ফিরেছেন। এরপর ২০২১ সাল পর্যন্ত আবাহনী ছেড়ে অন্য ক্লাবে যাননি। এর মধ্যে দু’বার অধিনায়কত্ব করেছেন।

আবাহনীর হয়ে কম সাফল্য পাননি প্রানতোষ। হ্যাটট্রিকসহ ৬ বার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দলের অন্যতম এই সদস্য। এছাড়া চারবার ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হওয়ার সুখকর স্মৃতি আছে।

জাতীয় দলে ২০০৮ থেকে ২০১৭ পর্যন্ত মধ্যমাঠ সামলিয়েছেন। লাল-সবুজ দলের হয়ে দুটি সাফ চ্যাম্পিয়নশিপেও অংশ নিয়েছেন তিনি।

খেলোয়াড়ি জীবন শেষে কোচিং ক্যারিয়ার গড়ার লক্ষ্য বাগেরহাট থেকে উঠে আসা এই ফুটবলার এরই মধ্যে কোচিং লাইসেন্সও করা শুরু করে দিয়েছেন।

/টিএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী