তরুণরাই মান রাখলো বার্সার

স্পোর্টস ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২১, ১৪:০৭আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৪:০৭

সব প্রতিযোগিতা মিলে তিন ম্যাচে জয় নেই বার্সেলোনার। স্বস্তি ফেরাতে তারুণ্যের ওপর আস্থা রেখেছিলেন কোচ জাভি হার্নান্দেস। এলচের বিপক্ষে এই তরুণরাই মান রাখলেন শেষ পর্যন্ত। লা লিগায় এলচেকে ৩-২ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে কাতালানরা।

ম্যাচ জেতাতে যে তিনজন ভূমিকা রেখেছেন, তারা সবাই বার্সার ‘বি’ টিমের সদস্য। বার্সাকে শুরুতে লিড এনে দেন ২২ বছর বয়সী জুতগ্লা। শুরুর ৯০ সেকেন্ডেই গোলের দেখা পেতে পারতেন তিনি। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ায় হতাশ হতে হয় তাকে। তবে এই হতাশা উবে যেতেও সময় লাগেনি। ১৬ মিনিটে ওসমান দেম্বেলের কর্নারে হেড করে জাল কাঁপান এলচের।

৩ মিনিট পর তো দৃষ্টিনন্দন গোল করে ইতিহাসে নাম লেখান ১৭ বছর বয়সী গাভি। একক নৈপুণ্যে লা লিগার প্রথম গোল পাওয়ার সঙ্গে মেসিকেও পেছনে ফেলেছেন এই মিডফিল্ডার। বার্সার জার্সিতে সর্বকনিষ্ঠ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন।

প্রথমার্ধের আধিপত্যের পর বার্সাকে দ্বিতীয়ার্ধে ভড়কে দেওয়ার চেষ্টা করে এলচে। পর পর ৬২ ও ৬৩ মিনিটে দুই গোলে স্কোর লাইন ২-২ করে ফেলে। প্রথম গোলটি করেন বদলি তেতে মোরেন্তে, পরেরটি পিটার মিলা। বার্সা আবারও ড্র শঙ্কায় পড়ে গেলে ৮৫ মিনিটে তাদের জয়ের উপলক্ষ এনে দিয়েছেন গঞ্জালেস। গাভির বানিয়ে দেওয়া বল থেকে জাল কাঁপান ১৯ বছর বয়সী।          

জয়ের পর সাতে উঠেছে বার্সেলোনা। ১৭ ম্যাচে তাদের সংগ্রহ ২৭ পয়েন্ট। সমান ম্যাচে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৪২ পয়েন্ট।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম