আবাহনী খেলোয়াড়দের ২৫ লাখ টাকা বোনাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২১, ২০:০৪আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ২০:০৪

৩১ বছর পর স্বাধীনতা কাপের ট্রফি ঘরে তুলেছে আবাহনী। ফাইনালে বসুন্ধরা কিংসকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ায় টিম ম্যানেজমেন্টও ভীষণ খুশি। এমন জয়ের পর বড় অঙ্কের বোনাস ঘোষণা করেছে ক্লাব কর্তৃপক্ষ। ট্রফিজয়ী দলকে দেওয়া হচ্ছে ২৫ লাখ টাকা!

রবিবার বিকালে ক্লাবটির ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদের সঙ্গে দেখা করেছেন ট্রফিজয়ী দলের অন্যতম সদস্য নাবীব নেওয়াজ জীবন ও দলের ম্যানেজার সত্যজিত দাশ রুপু। সেখান থেকে ফিরে সত্যজিত দাশ রুপু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের ক্লাবের ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল সাহেব ট্রফিজয়ী দলের জন্য ২৫ লাখ টাকা বোনাস ঘোষণা করেছেন। আগামী সপ্তাহে খেলোয়াড়দের হাতে তা তুলে দেওয়া হবে।’

স্বাধীনতা কাপে আবাহনী প্রথম চ্যাম্পিয়ন হয় ১৯৯০ সালে। সেবার অধিনায়ক ছিলেন রুপু স্বয়ং। এবার তিনি ম্যানেজার হয়ে সাফল্য পেলেন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম