আবারও পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২১, ২০:২৪আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ২০:২৪

প্রস্তুতি ম্যাচে আগে গোল করেও পাকিস্তানের কাছে হেরেছিল বাংলাদেশ। এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে এবার রাউন্ড রবিন লিগ পর্বেও একই পরিণতি হয়েছে স্বাগতিকদের। আগে অগ্রগামিতা পেলেও কোনও পয়েন্ট নিতে পারেনি গোপিনাথন কৃষ্ণমূর্তির দল। পাকিস্তানের কাছে হেরেছে ৬-২ গোলে।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে রবিবার এ নিয়ে টানা চার ম্যাচ হেরেছে জিমি-আশরাফুলরা। বিপরীতে পাকিস্তান পেয়েছে প্রথম জয়।

ম্যাচ শুরুর ১৩ মিনিটে আরশাদ হোসেনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। পরের মিনিটেই তাদের গোল উৎসব মাটি করে দেয় পাকিস্তান। নাদিম আহমেদের গোলে স্কোর দাঁড়ায় ১-১।

দ্বিতীয় কোয়ার্টারে পুরোপুরি ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। এই কোয়ার্টারে গোল হজম করেছে তিনটি। এজাজ আহমেদ ব্যবধান বাড়ানোর পর আফরাজ আহমেদ ও নাদিমের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে নিয়ে নেয় পাকিস্তান।

তৃতীয় কোয়ার্টারের শুরুতে মোহাম্মদ রাজ্জাক পেনাল্টি কর্নার (পিসি) থেকে ব্যবধান আরও বাড়িয়ে নিয়েছেন। ৩৫ মিনিটে আরশাদের হিট ঠিকানা খুঁজে পেলে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় বাংলাদেশ। কিন্তু এ কোয়ার্টারে এজাজের গোলে বড় জয়ের পথে এগিয়ে যেতে থাকে পাকিস্তান।

চতুর্থ ও শেষ কোয়ার্টারে অবশ্য আর কোনও গোল হয়নি। শেষ পর্যন্ত বড় ব্যবধানে হেরে টার্ফ ছাড়তে হয়েছে আশরাফুল-জিমিদের। পাশাপাশি টুর্নামেন্টও স্থান হলো তলানিতে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান