সাফ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ভারতের মুখোমুখি বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২১, ১২:১৭আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১২:১৭

কমলাপুর স্টেডিয়ামে অনুশীলন শুরুর আগে ছেলেদের একাডেমির ফুটবলাররা উৎসাহ দিয়ে যাচ্ছিল মারিয়া মান্দাদের। অন্যদের মতো তাদেরও চাওয়া বাংলাদেশ যেন ট্রফি জেতে। এমন চাওয়া অমূলক নয় যদিও। এই বয়স ভিত্তিক সাফে এই দলটাই প্রত্যাশা মিটিয়েছে বার বার। তবে সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলে আজ তাদের বাধা হয়ে দাঁড়িয়ে শক্তিশালী ভারত। বুধবার সন্ধ্যায় ৬টার ম্যাচে ভারতকে হারাতে পারলেই প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের শিরোপা জেতার আনন্দে মাতবে স্বাগতিকরা। টি স্পোর্টসে দেখা যাবে উপভোগ্য এই ফাইনাল।

ভারত শক্তিশালী দল হলেও ফাইনালের আগে একদিক দিক দিয়ে এগিয়ে আছে বাংলাদেশ। রাউন্ড রবিন লিগ পর্বে এই দলটিকেই ১-০ গোলে হারিয়েছে মনিকা-তহুরারা। তাই স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস তুঙ্গে থাকার কথা। তবে ওই ম্যাচ থেকে ভাবনার বিষয় ছিল যে ভারত সমানে সমান লড়াই করেছে। অন টার্গেট শটও সেভাবে নিতে পারেনি। ভাগ্যভালো যে বাংলাদেশ জয়সূচক গোলটি পেয়েছে পেনাল্টি থেকে।

স্বস্তির জায়গাটি হলো রবিন লিগের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১২ গোলে জিতেছে লাল-সবুজ দল। তাতে স্কোরিং সমস্যা অনেকটাই কেটে গেছে। যদিও প্রতিপক্ষ ছিল অনেকটাই দুর্বল। তবে দলের অধিনায়ক মারিয়া মান্দা ফাইনালে ভালো খেলার প্রতিশ্রুতি দিয়ে রাখলেন। লড়াই করে শিরোপা ঘরে তুলতে চাইছেন তিনি, ‘আমাদের লক্ষ্য ছিল ম্যাচ বাই ম্যাচ ভালো খেলা। আগে সেভাবে খেলেই জিতেছি। প্রতিটি ম্যাচেই ভালো খেলা উপহার দিয়েছি। কাল(আজ) আমাদের ভারতের সঙ্গে ম্যাচ। আগের ম্যাচগুলোতে যা ভুল-ত্রুটি ছিল সেটা শুধরে ফাইনালে ফাইট করবো। জয় নিয়ে মাঠ ছাড়তে চাই।’

প্রতিপক্ষ ভারতও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়ে রেখেছে। তারা চাইছে ঢাকা থেকে ট্রফি নিয়ে যেতে। দলের ফরোয়ার্ড সুমাতি কুমারি আত্মবিশ্বাসের সুরে বলেছেন, ‘দল ফাইনালে খেলছে, ভীষণ ভালো লাগছে। ফাইনাল জেতার জন্য যেভাবে খেলা দরকার, আমরা সেভাবেই খেলবো। এবার কোনও ভুল করতে চাই না।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী