মুক্তিযোদ্ধাকে না পেয়ে নিজেদের মধ্যেই খেললো শেখ জামাল!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২১, ১৯:৫৬আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৯:৫৯

ফেডারেশন কাপে এবার বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারার পথ অনুসরণ করেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। রবিবার দ্বিতীয় ম্যাচে খেলার কথা থাকলেও তারা মাঠেই আসার প্রয়োজনবোধ করেনি!

উদ্বোধনী দিনে ম্যাচ না হলেও দ্বিতীয় দিন প্রথম ম্যাচ মাঠে গড়িয়েছে নির্বিঘ্নে। কর্তৃপক্ষ হয়তো তখনও ভাবেনি, কী হতে যাচ্ছে পরের ম্যাচে। নির্ধারিত সূচি অনুযায়ী রবিবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধার প্রতিপক্ষ ছিল শেখ জামাল।নির্দিষ্ট সময়ে শেখ জামাল মাঠে এসে ওয়ার্মআপ করে খেলার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিল। তৈরি ছিলেন রেফারিরাও। কিন্তু মুক্তিযোদ্ধা না আসায় খেলাই হয়নি শেষ পর্যন্ত।

নিয়মানুযায়ী ১৫ মিনিট অপেক্ষা করে মাঠ ছেড়েছেন রেফারিরা। ম্যাচের ভাগ্য এখন বাফুফের ডিসিপ্লিনারি কমিটির কাছে। তবে ম্যাচ না হলেও শেখ জামাল ঠিকই পরবর্তীতে গা-গরম করেছে। উপায় না দেখে নিজেদের মধ্যে ম্যাচও খেলে তারা। সেখানে গোল করে উদযাপন করেছেন ডিফেন্ডার রায়হান হাসান।

হতাশ শেখ জামালের স্প্যানিশ কোচ হুয়ান মার্টিনেজ বলেছেন, ‘ক্যারিয়ারে আগে এমন পরিস্থিতি দেখিনি। এমনটি হওয়া ঠিক নয়। আমরা পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি নেবো।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী