মেসির গোলে শীর্ষে বার্সা

স্পোর্টস ডেস্ক
২৩ জানুয়ারি ২০১৬, ২৩:৩৭আপডেট : ২৩ জানুয়ারি ২০১৬, ২৩:৩৭

শনিবার রাতে মালাগাকে ২-১ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বার্সেলোনা। এদিন চোট থেকে ফিরে দারুণ এক গোলে করেছেন লিওনেল মেসি। অপর গোলটি করেন বার্সার উঠতি তারকা মুনির এল হাদ্দাদি। 

মেসির গোলে শীর্ষে বার্সা শনিবার ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। লুইস সুয়ারেজের দারুণ এক পাস থেকে গোল করেন মুনির এল হাদ্দাদি। লা লিগায় এ মৌসুমে মুনিরের এটাই প্রথম গোল।

তবে শুরুটা দারুণ করেও খেলায় খেই হারিয়ে ফেলে বার্সা। বেশ কয়েকটি ভুল করেও ভাগ্যগুণে বেঁচে বার্সা। তবে ম্যাচের ৩২তম মিনিটে সমতায় ফিরে স্বাগতিক মালাগা। মাসচেরানোর ভুল পাস থেকে বল পেয়ে চার্লেস পাঠান ডি-বক্সে থাকা হুয়ানপির কাছে। ১৫ গজ দূর থেকে নেওয়া এই মিডফিল্ডারের শট মাসচেরানোর গায়ে লেগে দিক পাল্টে জালে ঢোকে। 

প্রথমার্ধে নিজের ছায়া হয়ে থাকলে দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠেন মেসি। ৫১তম মিনিটে বাঁ দিক থেকে আদ্রিয়ানোর ক্রসে দারুণ এক ভলিতে গোল করে বার্সেলোনাকে আবার এগিয়ে দেন তিনি। ম্যাচের বাকি সময় গোলের সুযোগ নষ্ট করেছে দুই দলই। শেষ পর্যন্ত ২-১ গোলের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়েন মেসি-সুয়ারেজরা।

এই জয়ে ২০ ম্যাচে লুইস এনরিকের দলের পয়েন্ট ৪৮। সমান ম্যাচে এক পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম