ফের হারল ম্যানইউ, শীর্ষে লিস্টার

স্পোর্টস ডেস্ক
২৪ জানুয়ারি ২০১৬, ০০:১৬আপডেট : ২৪ জানুয়ারি ২০১৬, ০০:১৬

আগের ম্যাচে লিভারপুলকে তাদের ঘরের মাঠে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা রেসে ফেরার ইঙ্গিত দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে শনিবার ইপিএলের ম্যাচে ফের হারের মুখ দেখল লুইস ফন গালের শিষ্যরা। এদিন ঘরের মাঠে রেড ডেভিলরা ০-১ গোলে হেরে গেছে সাউদাম্পটনের কাছে। ফের হারল ম্যানইউ, শীর্ষে লিস্টার
ওল্ড ট্র্যাফোর্ডে ৮৭তম মিনিটে ইউনাইটেডের জালে একমাত্র গোলটি করেন ইংলিশ স্ট্রাইকার চার্লি অস্টিন। ইপিএলের এবারের আসরে লুই ফন খালের দলের এটা ষষ্ঠ হার। ২৩ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে তারা।

অপর ম্যাচে স্টোক সিটিকে ৩-০ গোলে হারিয়ে ফের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে লিস্টার সিটি।

এদিন ঘরের মাঠে ৪২তম মিনিটে ইংলিশ মিডফিল্ডার ড্যানিয়েলের গোলে এগিয়ে যায় লিস্টার। পরে ৬৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেমি ভার্ডি। ইপিএলের এবারের আসরে চমক দেখানো ভার্ডির এটা ১৬তম গোল। এ গোলে প্রিমিয়ার লিগে শীর্ষ গোলদাতার তালিকায় উঠে এলেন তিনি। ৮৭তম মিনিটে আর্জেন্টিনার ফরোয়ার্ড লিওনার্দোর গোলে লিস্টারের জয় নিশ্চিত হয়।
এই জয়ে ২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিস্টার। এক ম্যাচ কম খেলে পয়েন্ট টেবিলের দুই নম্বরে আর্সেনাল।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক