ফেডারেশন কাপ

কঠিন লড়াইয়ের অপেক্ষা, পরীক্ষা আর্জেন্টাইন কোচেরও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২২, ১৭:৫৯আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৭:৫৯

কিছুটা রং হারিয়েছে চলমান ফেডারেশন কাপ। শেষ মুহূর্তে বসুন্ধরা কিংস, উত্তর বারিধারা ও মুক্তিযোদ্ধা সংসদ নাম প্রত্যাহার করে নেওয়াতেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার পরেও অনাকাঙ্ক্ষিত ঘটনার পর গ্রুপ পর্ব শেষ হয়েছে। এখন নক আউট পর্ব শুরুর অপেক্ষা। কোয়ার্টার ফাইনালে ৮টি দলকে নতুন করে পরীক্ষায় অবতীর্ণ হতে হচ্ছে। কাল রবিবার হতে যাচ্ছে দুটি ম্যাচ। প্রথম কোয়ার্টার ফাইনালে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিংয়ের মুখোমুখি হতে যাচ্ছে চট্টগ্রাম আবাহনী। পরেরটিতে সাইফ স্পোর্টিং মুখোমুখি হবে নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘের। মানের দিক দিয়ে অনেকটা কাছাকাছি হওয়ায় দুটি ম্যাচেই তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে।

মোহামেডানের অস্ট্রেলিয়ান কোচ শন লেন তো সেমিফাইনালে যাওয়ার লক্ষ্য স্থির করেছেন। ম্যাচ পূর্ব প্রতিক্রিয়ায় বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘আমরা বর্তমানে ভালো অবস্থানে আছি। গ্রুপ পর্বের ম্যাচের পর পর্যাপ্ত বিশ্রামও পেয়েছি। আশা করছি, ভালো ম্যাচ উপহার দিতে পারবো। আমরা লড়াইয়ের জন্য তৈরি।’ 

তবে লড়াইয়ের জন্য তৈরি থাকলেও প্রতিপক্ষ নিয়ে খুব সমীহ শন লেনের, ‘চট্টগ্রামের দলটি সব সময় লড়াই করে থাকে। পাশাপাশি ভালো দলও। তাই কঠিন লড়াই হবে তাতে সন্দেহ নেই। আর টুর্নামেন্টে যে কোনও কিছু সম্ভব। আমরা সেমিতে জায়গা করে নিতে চাই।’ 

মোহামেডান ও চট্টগ্রাম আবাহনী দুই দলই স্বাধীনতা কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। এবার মারুফুল হকের দল আগের চেয়ে ভালো করছে। শেষ ম্যাচে সাইফের কাছে হেরে গেছে, কিন্তু সেমিফাইনালে ওঠার লড়াইয়ে পূর্ণ শক্তি দিয়ে খেলার প্রত্যাশা চট্টগ্রাম আবাহনী কোচ মারুফুল হকের, ‘আগের ম্যাচে মূল একাদশের ৫ জন খেলোয়াড় ছিল না। নক আউট পর্বে আমরা পূর্ণ শক্তি দিয়েই খেলবো। আশা করছি, সেমিফাইনালে যেতে পারবো। তবে মোহামেডানও ভালো দল। এই দলটি অনেক দিন ধরে এক সঙ্গে আছে। আশা করছি, ভালো ম্যাচ হবে।’

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে পরের ম্যাচটিও কম জমজমাট হওয়ার কথা নয়। গতবারের রানার্সআপ সাইফ স্পোর্টিংয়ের মুখোমুখি হবে স্বাধীনতা ক্রীড়া সংঘ। আর্জেন্টাইন কোচ আন্দ্রেস ক্রুসিয়ানির অধীনে এবার নক আউট পর্বের প্রথম বাধা অতিক্রমের মিশন। কারণ মৌসুম শুরুর টুর্নামেন্টে আবাহনী লিমিটেডের কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল। ক্রুসিয়ানি তাই এবার সাফল্য পেতে মরিয়া, ‘দলকে নিয়ে ভালো করতে চাই। ধাপে ধাপে এগিয়ে যেতে চাই।’ দলটির বড় ভরসার নাম অধিনায়ক জামাল ভূঁইয়া। এই মিডফিল্ডারও চাইছেন সেমিফাইনালে খেলতে, ‘দলের সবাই ভালো অবস্থানে আছে। আমরা ট্রফি জয়ের লক্ষ্য সামনে রেখে এগিয়ে যাচ্ছি। নক আউট পর্বের প্রথম বাধা এখন পেরোতে চাই।’ চার মান সম্মত বিদেশি নিয়ে স্বাধীনতা ক্রীড়া সংঘ নিশ্চয়ই তা সহজে হতে দেবে না! তাই ম্যাচটি জমজমাট হওয়ারই ইঙ্গিত দিচ্ছে। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী