টাইব্রেকার নয়, ৯০ মিনিটে জয়ের লক্ষ্য আবাহনীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২২, ১৭:৫৯আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৭:৫৯

গ্রুপ পর্বে অবিশ্বাস্য ৩০ শটের টাইব্রেকারে ম্যাচ হেরেছে ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেড। ফেডারেশন কাপে শেখ রাসেলের কাছে এমন হার প্রত্যাশা করেনি আকাশি-নীলরা। পর্তুগিজ কোচ মারিও লেমসের কপালে তাই চিন্তার ভাঁজ থাকাটা স্বাভাবিক। তবে কাল মঙ্গলবার সাড়ে ৭টায় কোয়ার্টার ফাইনালে কোনও ভুল করতে তিনি রাজি নন। বরং শেখ জামালের বিপক্ষে ৯০ মিনিটের লড়াইয়ে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার লক্ষ্য তার।

স্বাধীনতা কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে রীতিমত উড়ছিল আবাহনী। ওই একটি ম্যাচের হার সবকিছু ম্লান করে দিয়েছে। অবশ্য হারের কারণও ছিল সেদিন। একাদশে আনা হয় বেশ কিছু পরিবর্তন। ইমন মাহমুদ-রাকিব-হৃদয়রা সাইড বেঞ্চে ছিলেন। যার প্রভাব পড়ে ম্যাচে। তবে কলিনদ্রেস-দোরিয়েন্তনদের পারফরম্যান্স ছিল বরাবরের মতোই চিত্তাকর্ষক। ব্রাজিলিয়ান দোরিয়েন্তন একাই জোড়া লক্ষ্যভেদ করে নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন।

তবে আবাহনীর জন্য আশার কথা, শেখ জামালের বিপক্ষে পূর্ণশক্তির দলই পাচ্ছে তারা। তাতে উজ্জীবনী শক্তিটাও থাকবে খুব। দলের কোচ মারিও লেমস বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আগের ম্যাচে প্রতিপক্ষকে একটু হালকাভাবে নিয়েছিলাম। এ কারণে এগিয়ে গিয়েও টাইব্রেকারে ম্যাচ হারতে হয়েছে। নকআউট পর্বে আশা করছি তা হবে না। আমরা পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামতে পারবো।’

পূর্ণশক্তির দল বলা হলেও ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা ও মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়ের চোট রয়েছে। তাদের খেলার সম্ভাবনা ৫০-৫০।

শেখ জামালে উজবেকিস্তানের ওতাবেক মাঠজুড়ে খেলছেন। গাম্বিয়ান সোলায়মান সিল্লাহও নজর কাড়ছেন খুব। আক্রমণভাগে শক্তি হিসেবে রয়েছেন নুরুল আবসারও। আবাহনীর জন্য ম্যাচটা তাই সহজ হবে না। স্প্যানিশ কোচ হুয়ান মার্টিনেজ সেভাবেই দলকে তৈরি করছেন। তাই ম্যাচটি রোমাঞ্চের ইঙ্গিত দিচ্ছে। তার আগে বিকালে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শেখ রাসেল-রহমতগঞ্জ। সাইফুল বারী টিটুর দলের বিপক্ষে সৈয়দ গোলাম জিলানির দলের লড়াই। সেই ম্যাচটিও উপভোগ্য হতে পারে।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক