নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্ট জিতেছে বাংলাদেশ। ৮ উইকেটের এমন অবিস্মরণীয় জয়ে পুরো দেশ আনন্দে ভাসছে। জাতীয় ফুটবল দলের সদস্যরাও এর বাইরে নন। এবাদত-মুমিনুলদের এমন কীর্তিতে অভিনন্দন জানিয়েছেন তারা।
জাতীয় ফুটবল দলের তারকা মিডফিল্ডার জামাল ভূঁইয়া ক্রিকেটের খোঁজখবর রাখার চেষ্টা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘নিউজিল্যান্ডে ভাইদের অসাধারণ প্রেরণাদায়ক জয়। অভিনন্দন বাংলাদেশ।’
ডিফেন্ডার তপু বর্মণ চোট পেয়ে এখন খেলার বাইরে। বসে থাকার এই সময়টায় পুরো দলকে অভিনন্দন জানাতে ভোলেননি তিনি, ‘ব্ল্যাকক্যাপসের বিপক্ষে ঐতিহাসিক জয় টাইগারদের! এমন সাহসী, দক্ষ পারফরম্যান্স- যা সারা বিশ্বের ক্রিকেট ভক্তরা উদযাপন করবে।'
মিডফিল্ডার সোহেল রানাও এই দলে ছিলেন। তিনি বলেছেন, ‘নিউজিল্যান্ডে বাংলাদেশের দারুণ পারফরম্যান্স। পুরো টিমকে অভিনন্দন।’









