লিভারপুলকে জিততে দেয়নি আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
১৪ জানুয়ারি ২০২২, ১৩:৫৯আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১৩:৫৯

বেশির ভাগ সময় ১০ জনের দল নিয়ে খেলেছে আর্সেনাল। তার পরেও তাদের হারানোর মতো শক্তি দেখাতে পারেনি লিভারপুল। তাতে লিগ কাপে সেমিফাইনালের প্রথম লেগটি শেষ হয়েছে গোল শূন্য ড্রয়ে।

অ্যানফিল্ডে ম্যাচের ২৪ মিনিটে লাল কার্ড দেখেন আর্সেনাল মিডফিল্ডার গ্রানিত জাকা। পেনাল্টি এরিয়ার কাছে গোল করার খুব কাছে ছিলেন লিভারপুলের ডিয়োগো জোতা। কিন্তু কড়া চ্যালেঞ্জে জাকা তার বুকে লাথি মেরে মাটিতে ফেলে দেন! অবশ্য এমন চাপের মাঝে থেকে লক্ষ্যে প্রথম শট নেওয়ার মতো যোগ্যতাও দেখিয়েছে আর্সেনাল। কিন্তু ৭১ মিনিটে বুকায়ো সাকার দুর্বল শট কোনও আতঙ্ক সৃষ্টি করতে পারেনি।

লিভারপুলের সেরা সুযোগটি আসে একেবারে শেষ মুহূর্তে। কিন্তু তাকুমি মিনামিনো শট নিয়ে বসেন ক্রসবারের ওপর দিয়ে।

এমন কঠিন পরিস্থিতিতেও ড্র বের করে আনায় ভীষণ উচ্ছ্বসিত আর্সেনাল কোচ মিকেল আর্তেতো। শিষ্যদের প্রশংসা করে তিনি বলেছেন, ‘ওরা এমন কঠিন পরিস্থিতিতেও হাল ছেড়ে দেয়নি। ম্যাচের আগে ওদের বলেছিলাম, কঠিন পরিস্থিতিতে তোমাদের দৃঢ়চেতা মানসিকতা দেখাতে হবে। আমার মনে হয় ছেলেরা সেটাই করে দেখিয়েছে।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম