বাংলাদেশে আসতে পেরে খুশি নতুন স্প্যানিশ কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২২, ২১:২৩আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ২১:২৩

বাংলাদেশ ফুটবল দলের নতুন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা এখন ঢাকায়। আগামী এক বছরের জন্য জামাল ভূঁইয়াদের দায়িত্ব নেওয়ার জন্য শুক্রবার রাতেই ঢাকায় এসেছেন ৩৭ বছর বয়সী কোচ।

ঢাকায় নেমে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে দেওয়া এক ভিডিও বার্তায় কাবরেরা বলেছেন, ফাইনালি আমি ঢাকায় এসেছি। আসতে পেরে অনেক খুশি। দারুণ এক অধ্যায় শুরুর জন্য উজ্জীবিত।  টিমমেট ও ফেডারেশনের সঙ্গে বসবো আমি।

আপাতত করোনা পরীক্ষা হবে কাবরেরার। কোয়ারেন্টিন পর্ব শেষ হলে তখন আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব নেওয়ার সুযোগ পাবেন। দেখবেন প্রিমিয়ার লিগের ম্যাচ।

কাবরেরার আগে কোনও জাতীয় দলের কোচ পদে কাজ করার অভিজ্ঞতা নেই।  শুধু ভারতের আই-লিগের দল স্পোর্টিং দ্য গোয়াতে সহকারী কোচ ছিলেন।

তবে উয়েফা প্রো লাইসেন্সধারী কোচের বিভিন্ন ক্লাবের একাডেমি পরিচালনা ও টেকনিক্যাল ডিরেক্টর পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে রয়েছে লা লিগার ক্লাব দেপোর্তিভো আলাভেসের একাডেমি কোচ, লা লিগা স্কুল ও বার্সেলোনা ভার্জিনিয়া স্কুল শাখার একাডেমিসহ এই স্তরের অন্য ক্লাবে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করেছেন।

/টিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী