রবিবার রাতে রিয়াল বেটিসের বিপক্ষে হোঁচট খেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ম্যাচে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেছেন রোনালদো। যে কারণে রিয়ালকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হারাতে হয়েছে। তারপরও শিষ্যদের ওপর খুশি রিয়াল কোচ জিনেদিন জিদান।
ফরাসি কিংবদন্তির মতে, 'ভাগ্য সঙ্গে ছিলনো না বলেই ম্যাচ ড্র করেছে রিয়াল। না হলে জয়টা প্রাপ্যই ছিল রোনালদো-বেনজেমাদের।'
তিনি বলেন, 'আমি খেলায় স্পষ্ট উন্নতি দেখতে পাচ্ছি। ম্যাচের শেষ দিকে আমরা সঠিক পথেই ছিলাম। কিন্তু দূর্ভগ্যবশত গোল পাইনি। আজ আমার খেলোয়াড়েরা যেভাবে খেলেছে তাতে আমি গর্বিত।'
তবে বেটিসকেও কৃতিত্ব দিচ্ছেন রিয়াল কোচ। তার মতে, 'বেটিসের গোলটি দর্শনীয় ছিল। সমর্থকরা তাদের অনুপ্রেরণা দিয়ে যাচ্ছিল। আমার মনে হয় তারা ভালোই খেলেছে।'
জিদান আরও বলেন, 'সত্য হচ্ছে আমরা হারতে পছন্দ করি না। কিন্তু ফুটবলটা এমনই, আপনি যদি গোল করতে না পারেন তবে পয়েন্ট হারাতে হবে। এ জন্য আমি অবশ্যই খেলোয়াড়দের দোষ দেব না।'
/এমআর/








