আগের তারিখেই শুরু প্রিমিয়ার লিগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২২, ১৬:৩৭আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১৬:৩৭

আগামী ২৪ ও ২৭ জানুয়ারি ইন্দোনেশিয়ায় দুটি ফিফা প্রীতি ম্যাচ হওয়ার কথা ছিল বাংলাদেশের। করোনার টিকা না নেওয়ায় শেষ মুহূর্তে সেটি বাতিল করতে হয়েছে। পরে শোনা যাচ্ছিল, ফাঁকা সময় থাকায় প্রিমিয়ার ফুটবল লিগ এগিয়ে আসতে পারে এক সপ্তাহ। কিন্তু মঙ্গলবার বাফুফের পেশাদার লিগ কমিটির সভায় সিদ্ধান্ত হলো, ঘরোয়া ফুটবলের বড় প্রতিযোগিতা মাঠে গড়াবে আগের তারিখেই।

পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে আগামী ৩ ফেব্রুয়ারি। তবে লিগের সূচিতে বদল না এলেও ভেন্যু আগের চেয়ে বেড়েছে। আগে ছিল ৬টি ভেন্যু। এখন নতুন করে যোগ হয়েছে একটি।

এবারের লিগ হবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স, কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম, রাজশাহীর শহীদ মুক্তিযোদ্ধা স্টেডিয়াম, মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লে.মতিউর রহমান স্টেডিয়াম, গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম, টঙ্গীর শহীদ আহসান উল্লাহ স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়ামে।

এর মধ্যে ঐতিহ্যবাহী আবাহনী হোম ভেন্যু করেছে সিলেটকে। বসুন্ধরা এবার নিজেদের মাঠে খেলবে। বাকিদলগুলোর ভেন্যু সম্পর্কিত ঘোষণা আগামী সভাতে আসবে বলে লিগ কমিটির সভা শেষে জানানো হয়েছে।

বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, ‘ঢাকার বাইরে ছয়টি ভেন্যুর সঙ্গে এবার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স থাকছে। বাফুফের একটি প্রতিনিধি দল গিয়ে মাঠ, যাতায়াত ব্যবস্থা, প্রেস বক্স, গ্যালারিসহ যাবতীয় সবকিছু দেখেছে। কিছু কাজ বাকি রয়েছে, যেটা এই মাসের শেষ নাগাদ সম্পন্ন হবে।’

কুমিল্লাকে ভেন্যু হিসেবে ঘোষণা করা হলেও এখানে লিগের খেলা হবে দ্বিতীয় রাউন্ড থেকে। এছাড়া এবার লিগের দলগুলোকে নিয়ে অনূর্ধ্ব-১৮ প্রতিযোগিতা হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম