বেনজিমার বাড়িতে আবারও ডাকাতি!

স্পোর্টস ডেস্ক
২৫ জানুয়ারি ২০২২, ১৪:২৮আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৪:২৮

গত রবিবারের কথা পুরোপুরি ভুলে যেতে চাইবেন করিম বেনজিমা। এলচের বিপক্ষে পেনাল্টি মিস করেছেন। তাও আবার রিয়াল মাদ্রিদ ক্যারিয়ারে প্রথমবার! ড্র করা (২-২) ম্যাচের পর ঘুণাক্ষরেও ভাবেননি আরও বাজে কিছু অপেক্ষা করছে বাড়িতে। ফেরার পর দেখতে পেলেন ডাকাতি হয়েছে নিজ বাড়িতে!

ডাকাতির ঘটনা তখনই ঘটে যখন বেনজিমা ম্যাচের মধ্যে ব্যস্ত ছিলেন। ওই সময় তার পরিবারও মাঠে উপস্থিত ছিল। ফলে ডাকাতরা শূন্য বাড়িতে হানা দিতে পেরেছে। ডাকাতির ঘটনা ঘটেছে মাদ্রিদের শহরতলীর সান সেবাস্তিয়ান দে লস রয়েসে।

অবশ্য বেনজিমার বাড়িতে এমন ঘটনা এবারই প্রথম নয়। ২০১৯ সালের ফেব্রুয়ারিতেও ডাকাতির ঘটনা ঘটেছে। ওই সময় বার্সেলোনার বিপক্ষে ম্যাচ চলছিল রিয়ালের। পুলিশ বলেছে, তারা তদন্ত করছে ঘটনার। পাশাপাশি আগের ডাকাতির সঙ্গে এর কোনও সম্পৃক্ততা আছে কিনা সেটাও জানার চেষ্টা চলছে। অবশ্য ডাকাতির ফলে কী পরিমাণ জিনিষ খোয়া গেছে তার কোনও ধারণা পাওয়া যায়নি।   

/এফআআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম