আগে খেলা অনিয়মিত ছিল, এখন নিয়মিত হচ্ছে: কাজী সালাউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২২, ১৯:২১আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১৯:২১

প্রিমিয়ার ফুটবল লিগের স্পন্সর টিভিএস মোটর্স। রবিবার এই ঘোষণা দিতেই রাজধানীর একটি হোটেলে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেখানে আনুষ্ঠানিকভাবে স্পন্সরদের নাম ঘোষণার পাশাপাশি ১২ দলের অধিনায়কেরা নিজেদের অভিব্যক্তি জানিয়েছেন। লিগ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনও।

মঞ্চে উঠেই অতীতে ফিরে গেছেন টানা চতুর্থবার বাফুফে সভাপতি নির্বাচিত কাজী সালাউদ্দিন। ২০০৮ সালে প্রথম সভাপতি হওয়ার আগে ঘরোয়া ফুটবলের টালমাটাল অবস্থা তার চোখ এড়ায়নি, ‘আমি যখন ২০০৮ সালে প্রথম নির্বাচন করে আসি, তখন কিছু টুর্নামেন্ট দুই-এক বছর বন্ধ ছিল। সবচেয়ে বড় সমস্যা লিগই ছিল না। পেছনের দশ বছরে দু’বার লিগ হয়, একবার হয় না। আমি শুনেছি খেলোয়াড়রা লিগ হয় না বলে মিছিল করেছে, হরতাল করেছে খেলার জন্য।’

তার পরেই নিজের সময়কার উন্নতির কথা তুলে ধরেছেন এই সাবেক তারকা স্ট্রাইকার, ‘আমার প্রথম কথা ছিল মাঠে ফুটবল প্রতিবছর রাখবো। শেষ ১২ বছরে কোনও মৌসুমেই লিগ বাতিল হয়নি। এমনকি করোনার মধ্যে যখন সবকিছু বন্ধ ছিল তখনও লিগ করেছি, যেন খেলোয়াড়রা আয় করে তাদের পরিবার চালাতে পারে। তো পার্থক্য হলো এর আগে খেলা অনিয়মিত ছিল, এখন নিয়মিত হচ্ছে।’

বাফুফের সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শেদীর প্রত্যাশা এবার লিগ জমজমাট হবে, ‘আমার মনে হয়েছে বিদেশি খেলোয়াড় নেওয়া এবার অনেক ভালো হয়েছে। ক্লাবগুলো আন্তর্জাতিক মানের এজেন্টদের সঙ্গে যোগাযোগ করে ভালো মানের খেলোয়াড় এনেছে। দেশি খেলোয়াড়রা তাদের সঙ্গে খেলে নিজেদের খেলার মান আরও উন্নতি করবে বলে আশা করি। আমার মনে হয়, এবার চ্যাম্পিয়নশিপ লড়াই জমজমাট হবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী