আর্মি স্টেডিয়ামে প্রিমিয়ার লিগ হচ্ছে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২২, ২০:৩৭আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ২০:৩৯

চার ভেন্যুতে আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ১২ দল নিয়ে প্রিমিয়ার ফুটবল লিগ মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু ৪৮ ঘণ্টা যেতে না যেতেই ভেন্যুর সংখ্যা আরও একটি কমেছে। আপাতত আর্মি স্টেডিয়ামে খেলা হচ্ছে না।

করোনাভাইরাসের প্রভাবে লিগ কমিটির সভায় আগেই কুমিল্লা, রাজশাহী, গোপালগঞ্জ ও সিলেটে ম্যাচ আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন আর্মি স্টেডিয়াম বাদ পড়ায় বসুন্ধরা কিংস অ্যারেনা, টঙ্গীর শহীদ আহসানউল্লাহ স্টেডিয়াম, মুন্সিগঞ্জের শহীদ লে. মতিউর রহমান স্টেডিয়ামই ভরসা।

আজ (সোমবার) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আর্মি স্টেডিয়ামে খেলতে হলে কিছু নিয়মকানুন আছে। এ নিয়ে কাজ চলছে। এখন যেহেতু আমরা লিখিতভাবে কোনও বার্তা পাইনি, তাই আপাতত সেখানে খেলা হচ্ছে না। তবে সামনের দিকে সবকিছু ঠিক থাকলে তখন খেলা হতে পারে।’

তিন স্টেডিয়ামে ১২ দল নিয়ে প্রিমিয়ার লিগ আগামী ৩ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে। করোনা পরিস্থিতি ভালো হলে তখন আগের মতো সব ভেন্যুতে খেলা হওয়ার কথা বলা হয়েছে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম