পিএসজিতে শুটআউটে মেসির ‘প্রথম হার’

  স্পোর্টস ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩০আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩০

পেনাল্টি শুটআউটের কথা এলে স্বস্তি পাওয়ার কথা নয় লিওনেল মেসির। নিজে স্কোর ঠিকই করেন। কিন্তু ভাগ্য সহায় থাকে না বলে হার সঙ্গী হয়েছে বেশিরভাগ সময়। পিএসজির হয়ে গতকাল ফরাসি কাপেও ভাগ্য হাসেনি তার। নিজে স্কোর করলেও শুটআউটে নিসের কাছে ৬-৫ গোলে হেরে গেছে পিএসজি। আর কোয়ার্টার ফাইনালে চলে গেছে নিস। 

শুটআউটে ৭টির মধ্যে ৬বার স্কোর করার নজির আছে মেসির। কিন্তু সেখানে জয়ের হিসেব করলে সংখ্যাটা মাত্র ৩! অর্থাৎ ক্লোজ মার্জিনের বেলায় মেসি কখনই ভাগ্যবান হতে পারছেন না।

অবশ্য এমন হতাশার ম্যাচে মেসির প্রাপ্তিও ছিল। এই বছরে ফিরে প্রথমবার ৯০ মিনিটের মতোন মাঠে ছিলেন। নেইমার না থাকায় তা আবার আশীর্বাদ হয়েও আসে। পিএসজিতে যোগ দেওয়ার পর চিরচেনা ১০ নম্বর জার্সিটি পরবার অধিকার হারিয়েছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। নেইমারের চোট থাকায় এই ম্যাচে সেই সুযোগটা হলো প্রথমবার।     

তবে প্রথমার্ধে বল দখলে আধিপত্য বিস্তার করলেও পিএসজি সেভাবে আলোড়ন ফেলতে পারেনি। সুযোগের পরিমাণ বাড়ে দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপ্পে নামার পর। তার পরেও ফরাসি জায়ান্টরা ব্যবধানে হেরফরে করতে পারেনি।

নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকার পর খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে এমনই একজন বাধা হয়ে দাঁড়ান। যিনি আসলে ধারে পিএসজি থেকে নিসে খেলতে গেছেন- গোলকিপার মারসিন বুলকা।

পেনাল্টি থেকে প্রথম গোলটি করতে পেরেছিলেন মেসি। দ্বিতীয়টি এমবাপ্পে। নিস আবার প্রথম তিনটি শটেই জাল কাঁপিয়েছে। নিচ গোলকিপার বুলকা লিয়ান্দ্রো পেরেদেস ও জাভি সিমন্সের বল ঠেকিয়ে দেওয়াতেই হার নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি। যারা গত সাত মৌসুমের ৬টিতেই কাপের বিজয়ী দল!

/এফআইআর/   
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম