দুই বিদেশির গোলে জামালের শুভসূচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২৫আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩৩

প্রিমিয়ার ফুটবল লিগে তিনবারের চ্যাম্পিয়ন শেখ জামাল। গতবার তো রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। এবারও তাদের স্বপ্ন আকাশ ছোঁয়া। লিগ জিততে চাইছে হুয়ান মার্টিনেজের দল। তাই শুরুটা করেছে প্রত্যাশিত জয়ে। বৃহস্পতিবার উত্তর বারিধারাকে ২-১ গোলে হারিয়ে ঢাকায় ফিরছে শেখ জামাল।

দুই দলের ম্যাচটি হয়েছে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লে.মতিউর রহমান স্টেডিয়ামে। শুরু থেকে তাতে আধিপত্য দেখিয়েছে শেখ জামাল। দুই গোল করে ব্যবধান বাড়িয়ে নেয় ম্যাচের প্রথমার্ধে। ম্যাচের ১১ মিনিটে হয়েছে প্রথম গোল। গাম্বিয়ার সলোমান কিংয়ের শট গোলকিপার ঝাঁপিয়ে পড়ে রুখে দিয়েছিলেন। কিন্তু ফিরতি বলে সতীর্থ সোলায়মান সিল্লাহ দারুণ শটে জামালকে এগিয়ে নেন ১-০ তে।

বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান দ্বিগুণ করে শেখ জামাল। চট্টগ্রাম আবাহনী থেকে আসা নাইজেরিয়ান চিনেদু ম্যাথিউ স্কোরলাইন ২-০ করেছেন।

বিরতির পর অবশ্য নিজেদের ভুলের মাশুল দিতে হয়েছে শেখ জামালকে। তাতে ম্যাচে ফেরার রসদও পেয়ে যায় বারিধারা। ৬৮ মিনিটে শেখ জামালের একজন খেলোয়াড় ফাউল করলে তারা পায় পেনাল্টি। উজবেকিস্তানের মিডফিল্ডার ইভগেনি কোচনেভ স্পট কিক থেকে লক্ষ্যভেদ করে স্কোরলাইন ২-১ করেছেন। তবে শেষ দিকে বারিধারা আর কোনও হুমকি তৈরি করতে পারেনি। হারের তিক্ত স্বাদ নিয়েই তাদের মাঠ ছাড়তে হয়েছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম