‘বসুন্ধরাকে হারাবো চিন্তাও করিনি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২২, ২০:২২আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ২০:৩১

প্রিমিয়ার ফুটবল লিগে প্রথমবার নাম লিখিয়েছে স্বাধীনতা ক্রীড়া সংঘ। খেলতে এসে চমকই দেখিয়েছে নবাগত দল। বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে ২-১ গোলে হারানোর মতো কৃতিত্ব দেখিয়েছে। অসাধারণ এই নৈপুণ্য দেখানোর পর বাঁধভাঙা উচ্ছ্বাস তো তাদেরই মানায়।

গতবার চ্যাম্পিয়নশিপ লিগ জিতেই প্রিমিয়ারে খেলার যোগ্যতা অর্জন করেছে স্বাধীনতা ক্রীড়া সংঘ। শক্তির দিক দিয়ে অস্কার ব্রুজনের দলের ধারে-কাছেও নেই তারা। কিন্তু জয়ের পর দলটি এই ইঙ্গিতই দিচ্ছে, নবাগত হলেও তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তাই তো তিন পয়েন্ট পেয়ে দলের কোচ মাসুদ আলমেরও আনন্দ আর ধরে না। যিনি ম্যাচ শুরুর আগে জয়ের কথা চিন্তাও করেননি!

মূলত প্রতি আক্রমণনির্ভর ফুটবল খেলেই মাসুদ আলমের দল সফল হয়েছে। স্বাধীনতা ক্রীড়া সংঘের এই কোচ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বসুন্ধরা আমাদের চেয়ে অনেক এগিয়ে। ম্যাচের আগে ছেলেদের বলেছিলাম শুধু নিজেদের খেলাটা খেলতে। তবে চিন্তাও করিনি ম্যাচ জিততে পারবো। মাঠের পারফরম্যান্স দিয়েই আমরা আজ তিন পয়েন্ট পেয়েছি বলতে পারেন। সব কৃতিত্ব খেলোয়াড়দের। তবে আমরা আরও গোল পেতে পারতাম।’

প্রথম ম্যাচ জিতে তাদের লক্ষ্য এখন বহুদূর। তবে আপাতত ভালো অবস্থানে থাকাটাই মূল লক্ষ্য, ‘আমরা লিগে ভালো অবস্থানে থাকতে চাই। প্রথম খেলতে এসে স্মরণীয় হয়ে থাকতে চাই লিগে। সামনে অনেক ম্যাচ আছে। সেই ম্যাচগুলোতে ভালো খেলে এগিয়ে যেতে চাই।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম