এবার দেশের ফুটবলে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২২, ২০:০০আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ২০:১২

ডেনমার্কে জন্ম ও বেড়ে ওঠা জামাল ভূঁইয়া নাড়ির টানে বাংলাদেশে এসে দেশের ফুটবলের ‘পোস্টার বয়’ বনে গেছেন। তার দেখানো পথে কাজী তারিক রায়হান, ওবায়দুর রহমানসহ অন্যরা নিজেদের মেলে ধরার চেষ্টা করে যাচ্ছেন। এবার জামাল তার ক্লাব সাইফ স্পোর্টিংয়ে পেতে যাচ্ছেন আরেক প্রবাসী ফুটবলার, নাম স্যামুয়েল এলহাজ হাডসন।   

আজ (সোমবার) সাইফ স্পোর্টিং নিজেদের অফিসে ইংল্যান্ড প্রবাসী ডিফেন্ডার এলহাজের সঙ্গে ক্লাবটির ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন চৌধুরী দীর্ঘমেয়াদে চুক্তি সেরে নিয়েছেন।

২০ বছর বয়সী স্যামুয়েল এলহাজ হাডসনের বাবা বাংলাদেশি। মা ইংল্যান্ডের। পিতৃভূমির টানে খেলতে এসেছেন ঢাকায়।

এলহাজের শিগগিরই মাঠে নামা হচ্ছে না। প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে তাকে দেখতে পাওয়ার সম্ভাবনা আছে। তবে অনুশীলন নেমে পড়বেন আগেই।

চুক্তি শেষে সাইফ স্পোর্টিংয়ের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এলহাজ হাডসনের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। হয়তো আমরা তাকে লিগের দ্বিতীয় পর্ব থেকে খেলাতে পারি। তবে তার আগে দলের অনুশীলনে তাকে দেখা হবে।’

/টিএ/কেআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক