শেষ মুহূর্তে মান বাঁচালো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪১আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫১

রোমাঞ্চকর লড়াইয়ের সবটুকুই উপস্থিত ছিল শেষ মুহূর্তে। মেজাজ হারানো, লাল কার্ড। কিন্তু দারুণ শুরুর পর হতাশার ড্র নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। লা লিগায় এস্পানিওলের সঙ্গে ম্যাচটি ড্র করেছে ২-২ গোলে।

দারুণ শুরুতে ২ মিনিটেই লিড পেয়েছিল বার্সেলোনা। গোল করেন পেদ্রি। কিন্তু সময় যত গড়িয়েছে শুরুর আধিপত্য ম্লান হয়েছে তাদের। তাতে ৪০ মিনিট বাদে বাঁকানো শটে এস্পানিওলকে সমতায় ফিরিয়েছেন দারদার।

৫৬ মিনিটে বার্সেলোনা আরও মরিয়া হয়ে উঠে গাভির গোল অফসাইডে বাতিল হলে। ভিএআরে দেখা গেছে গাভির কাছে যাওয়ার আগে বিল্ড আপে বল গায়ে লেগেছিল ফ্রেংকি ডি ইয়ংয়ের। তখনই অফসাইড পজিশনে ছিলেন ইয়ং। তবে ৬৪ মিনিটে ঠিকই স্কোর ২-১ করে ফেলেন এস্পানিওলের রাউল দে তমাস। তখন এস্পানিওলও স্বপ্ন দেখছিল। তাও আবার ২০০৮-০৯ মৌসুম পর প্রথম ডার্বি জয়ের স্বপ্ন!

কিন্তু রোমাঞ্চকর লড়াইয়ে শেষ দিকের যোগ হওয়া সময়ে (৯০+৬ মিনিট) বার্সা শিবিরে স্বস্তি ফিরিয়েছেন লুক ডি ইয়ং। তার হেড থেকেই স্বস্তির ড্র নিয়ে মাঠ ছাড়তে পারে বার্সেলোনা।

অবশ্য এই শেষ দিকের লড়াইটাই ছিল মাত্রা ছাড়া! সংঘর্ষে জড়িয়ে যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সা ডিফেন্ডার জেরার্দ পিকে। এস্পানিওলের নিকো মেলামেদকেও একই ভাগ্য বরণ করতে হয়েছে। শেষ মুহূর্তে আরও একজন কমে যায় এস্পানিওলের। লাল কার্ড দেখেন মানু মোরলানেস। 

এই ড্রয়ে ২৩ ম্যাচে বার্সার সংগ্রহ দাঁড়ালো ৩৯ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৫৪ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম