রেফারিকে লাথি, জামাল ভূঁইয়া বলছেন সব মিথ্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০৮আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৬:১১

সাইফ স্পোর্টিং তারকা জামাল ভূঁইয়ার বিরুদ্ধে বেশ গুরুতর অভিযোগ-ই উঠেছে। রেফারিকে লাথি মেরেছেন বলে উল্লেখ করেছেন ম্যাচ কমিশনার। তবে জাতীয় দলের এই মিডফিল্ডার সেসব মিথ্যা বলে দাবি করেছেন।   

শনিবার ঘটনা ঘটেছে প্রিমিয়ার ফুটবল লিগে। ওই দিন শেখ রাসেলের কাছে হেরেছে সাইফ স্পোর্টিং। মূলত ‘বিতর্কিত’ এক পেনাল্টিতেই তিন পয়েন্ট হারিয়েছে ডিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানির দল। পরে মুন্সিগঞ্জের মাঠে ম্যাচ শেষে রেফারিকে ঘিরে ধরেন সাইফ স্পোর্টিংয়ের অধিনায়ক জামাল ভূঁইয়াসহ দলের অন্যরা। সেখানেই নাকি জটলার মাঝে রেফারিকে লাথি মেরেছেন জামাল!

সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে,ম্যাচ কমিশনারের রিপোর্টেই নাকি উঠে এসেছে এমন। সেখানে বলা হয়েছে, ম্যাচশেষে রেফারি বিটুরাজ বড়ুয়াকে পায়ের নিচের অংশ দিয়ে মারার চেষ্টা করছেন জামাল। তবে আঘাতটি লেগেছে সহকারী রেফারি জুনায়েদ শরীফের শরীরে।

জামাল ভূঁইয়া অবশ্য অভিযোগ পুরোটাই অস্বীকার করেছেন। বাংলা ট্রিবিউনকে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমি কেন রেফারিকে লাথি মারতে যাবো। যদি ম্যাচের পর এমনটি করে থাকি, তাহলে তো রেফারি আমাকে লাল কিংবা হলুদ কার্ড দেখাবেন। তা তো দেখাননি। এছাড়া এর কোনও প্রমাণও নেই। ভিডিও ফুটেজ কিংবা ছবিও নেই। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। কেন এই অভিযোগ তোলা হচ্ছে আমি বুঝতে পারছি না।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম