এই প্রজন্ম নিয়ে দুঃখ হয় নেইমারের

স্পোর্টস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০৭আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৬:১৫

লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে রীতিমতো উড়ন্ত পারফরম্যান্স ব্রাজিলের। এখন পর্যন্ত অপরাজেয় ১৫টি ম্যাচ! তার পরেও স্বাগতিকদের কাছ থেকে তেমন সমাদর পাচ্ছে না তারা! যা ভীষণভাবে পীড়া দেয় নেইমারকে। যা নিয়ে হতাশা প্রকাশের পাশাপাশি দর্শকদের সমালোচনা করেছেন ব্রাজিলিয়ান উইঙ্গার। দাবি করেছেন, স্বাগতিক দর্শকদের সঙ্গে দূরত্ব বেড়ে গেছে ব্রাজিল দলের। 

ফেনোমেনোস পডকাস্টে নেইমার বলেছেন, ‘আমি জানি না এটা কীভাবে সম্ভব হলো। কিন্তু সত্যি এটাই, আমাদের ম্যাচ নিয়ে সেভাবে কথা হয় না।’

নেইমার মূলত সমালোচনা করেছেন এই প্রজন্মের। তার কাছে মনে হয়েছে, এই প্রজন্মের কাছে বোধহয় ব্রাজিলীয় দলের কোনও মূল্যই নেই, ‘এই প্রজন্মের মাঝে থেকে এটাই দুঃখ হয় যে তাদের কাছে ব্রাজিলিয়ান দলের খেলার কোনও গুরুত্ব নেই।’

জাতীয় দলের সঙ্গে আবেগঘন সম্পর্ক নেইমারের। যে সম্পর্কের গভীরতা কত, তা টের পাওয়া যায় মাঝে মাঝে তার বহিঃপ্রকাশের মাধ্যমে। কোপা আমেরিকাতেই যেমন, আর্জেন্টিনার কাছে হেরে যাওয়ার পর কেঁদে ভাসিয়েছিলেন। ফলে সেলেসাওর সাফল্যই তার কাছে সব। তবে হলুদ-সবুজ জার্সি পরার চাপটাও কম নয়। যা তার মানসিক স্বাস্থ্যেও খুব বেশি প্রভাব ফেলে। এই কারণে তিনি মনে করেন, খুব বেশি দিন হয়তো জাতীয় দলে খেলতে পারবেন না। গত বছরই এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমার মনে হয় ২০২২ বিশ্বকাপটাই আমার শেষ। কারণ, জানি না ফুটবলটা চালিয়ে নেওয়ার মতো মানসিক শক্তিটা আমি পাবো কিনা।’

তবে ছোটবেলা থেকে যে স্বপ্ন মনে মনে লালন করে আসছেন, তা বাস্তবায়নে সবকিছু উজাড় করে দেওয়ার কথাও বলেছেন ওই সাক্ষাৎকারে, ‘তাই ভালোভাবে কাটাতে সবটুকু উজাড় করে দেবো। দেশের হয়ে জিততে সবকিছু করবো; যাতে ছোটবেলা থেকে লালিত স্বপ্নের পূর্ণতা দিতে পারি। আশা করি, আমি তা পারবো।’       

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম