পূর্বাচলে কমপ্লায়েন্স ফুটবল স্টেডিয়াম!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:৪৮আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:৪৮

দেশে ফুটবলের জন্য নিজস্ব কোনও কমপ্লায়েন্স স্টেডিয়াম নেই। এক বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মূল ভেন্যু হলেও সেখানে অ্যাথলেটিকসসহ অন্য কার্যক্রমও চলে। যে কারণে অনেক সময় আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা কঠিন হয়ে পড়ে। তাই একটি কমপ্লায়েন্স স্টেডিয়ামের খোঁজে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সচিবালয়ে দ্বারস্থ হয়েছিল গৃহায়ন ও গণপূর্ত এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর। সেখানকার আলোচনায় পূর্বাচলে নতুন স্টেডিয়াম প্রাপ্তির বিষয়ে সবুজ সংকেত মিলেছে।

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেলকে দুই পাশে রেখে সভা শেষে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমি এসেছি তাদের কাছে অনুরোধ করতে। এটা গোটা দেশবাসী জানে ফুটবলের জন্য কমপ্লায়েন্স স্টেডিয়াম নেই। যেজন্য আন্তর্জাতিক স্তরে বড় টুর্নামেন্ট করতে পারি না। বাংলাদেশে একটা কমপ্লায়েন্স স্টেডিয়াম থাকবে না, তা হতে পারে না। যখন এই প্রস্তাব দেওয়া হয়েছে, ক্রীড়া প্রতিমন্ত্রী বলছেন, এটা দরকার। প্রধানমন্ত্রীও চান একটা স্টেডিয়াম হোক।’

বাফুফের আবেদনে সাড়া মিলেছে। সালাউদ্দিন বলেছেন, ‘মন্ত্রীরা ইতিবাচক। তাদের অনুপ্রেরণা দেখে ধন্যবাদ জানাই। এখন আশা করছি, বোধহয় আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। স্টেডিয়ামের জায়গা ও বাদ-বাকি কাজগুলো করার বিষয়ে সঠিক পজিশনে আছি।’

নতুন কমপ্লায়েন্স স্টেডিয়ামটি হতে পারে পূর্বাচলে। সালাউদ্দিন বাস্তবতা মেনেই বলেছেন, ‘রিয়েলিটিতে আসতে হবে। মতিঝিল কিংবা গুলশানে চাইলে তো লাভ নেই। আলোচনা করে দেখলাম। পূর্বাচল হলো ভায়োবল প্লেস। আমরা ওভাবেই চেয়েছি। ঢাকার মধ্যে। আমি খুশি ডান ও বাঁ দিকে মন্ত্রী আছেন। তাদেরও ইচ্ছা স্টেডিয়াম হোক।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম