ফিফার প্রতিযোগিতায় নিষিদ্ধ রাশিয়া

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ মার্চ ২০২২, ০০:১৯আপডেট : ০১ মার্চ ২০২২, ০০:৩১

ইউক্রেনে হামলার জেরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সব ধরনের প্রতিযোগিতা থেকে রাশিয়াকে নিষিদ্ধ করা হয়েছে। ফলে আগামী বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে গেলো দেশটির। সোমবার রাতে যৌথ বিবৃতিতে এই ঘোষণা দেয় ফুটবল বিশ্বের প্রভাবশালী সংগঠন দুটি।

এমনকি রাশিয়ার কোনও ক্লাবও ফিফা বা উয়েফার কোনও টুর্নামেন্টে খেলতে পারবে না। এছাড়া রাশিয়ান কোম্পানি গ্যাজপ্রমের সঙ্গে আকর্ষণীয় স্পন্সর চুক্তিও বাতিল করেছে উয়েফা।

এই নিষেধাজ্ঞার ফলে চলতি মাসে পোল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিতব্য সেমিফাইনালের প্লে অফ ম্যাচ খেলতে পারবে না রাশিয়া। 

ফিফা ও উয়েফার যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আমরা যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছি রাশিয়ার জাতীয় দল কিংবা ক্লাব পর্যায়ের যে কোনও টিম ফিফা ও উয়েফার কোনও টুর্নামেন্টে অংশ নিতে পারবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। ইউক্রেনের সঙ্গে আছে সমগ্র ফুটবল বিশ্ব।

খবর গার্ডিয়ান

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম