বিতর্ক ছাপিয়ে ৫ গোলে জিতলো জামালরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২২, ১৮:১৫আপডেট : ০১ মার্চ ২০২২, ১৮:৩০

রেফারিং নিয়ে বিতর্ক চলছে। এই জেরে সাইফ স্পোর্টিংয়ে কোচ ও খেলোয়াড়দের জরিমানাও দিতে হয়েছে। তবে দলটির জন্য ভালো খবর হলো, অনেকটা প্রতিকূল অবস্থায় থেকেও প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত সবচেয়ে বড় জয় তুলে নিয়েছে। নাইজেরিয়ান এমেকা ওগবাগের হ্যাটট্রিকে সাইফ ৫-১ গোলে হারিয়েছে নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘকে।

আজ (মঙ্গলবার) রাজশাহীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে সাইফ একচেটিয়া ফুটবল খেলেছে। জামাল ভূঁইয়ার নেতৃতে পুরো দল দেখিয়েছে আধিপত্য। ওগবাগ-উদোহদের সামনে অনেকটা অসহায় ছিল স্বাধীনতা। প্রথমার্ধেই ২ গোলে এগিয়ে যায় ডিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানির দল।

ম্যাচ ঘড়ির ১৫ মিনিটে সাইফ লিড পায়। জামালের ফ্রি কিকে সতীর্থ একজনের হেডে ৬ গজ দূরত্ব থেকে হেডেই লক্ষ্যভেদ করেন এমেরি বাইসেঙ্গে।।

১৯ মিনিটে স্বাধীনতা সমতায় ফেরার সুযোগ নষ্ট করে। নেদো তুর্কোভিচের সঙ্গে ওয়ান টু ওয়ান করে জয়নাল আবেদীন দিপু বক্সে ঢুকে ফাঁকায় লক্ষ্যভেদ করতে পারেননি। গোলকিপারের গায়ে মেরে সুযোগ নষ্ট করেন।

৩৪ মিনিটে সাইফ ব্যবধান দ্বিগুণ করে। ডান দিক দিয়ে বক্সে ঢুকে তিন ডিফেন্ডারকে কাটিয়ে কোনাকোনি শটে জাল কাঁপান এমেকা ওগবাগ।

বিরতির পরও সাইফের রাজত্ব চলেছে। ৪৭ মিনিটে প্রতিআক্রমণ থেকে ফয়সাল আহমেদ ফাহিমের পাসে আশররোভ গফুরভ লক্ষ্যভেদ করে দলের ব্যবধান আরও বাড়ান।

তবে দুই মিনিট পর ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় স্বাধীনতা। নদীরবেক মাভলোনোভ এক গোল শোধ দেন।

কিন্তু তাতেও দমে যায়নি সাইফ। ৭০ ও ৭৭ মিনিটে ওগভাগ দুই গোল করে স্বাধীনতাকে ছিটকে দেন। আর এরই সঙ্গে নাইজেরিয়ান ফুটবলার পেলেন প্রথম হ্যাটট্রিক। আবাহনীর দোরিয়েল্তন ও চট্টগ্রাম আবাহনীর পিটার থ্যাঙ্কগড এর আগে লিগে হ্যাটট্রিক করেছিলেন।

এই ম্যাচে হ্যাটট্রিকে পিটার থ্যাঙ্কগডের সঙ্গে যৌথভাবে শীর্ষে চলে এসেছেন ওগভাগ।

তিন ম্যাচ পর জয়ের দেখা পেলো সাইফ। ৬ ম্যাচে তৃতীয় জয়ে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে তারা। সমান ম্যাচে স্বাধীনতা ক্রীড়া সংঘ হ্যাটট্রিক হার দেখলো। আগের ৪ পয়েন্ট নিয়ে আছে দশম স্থানে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম