রহমতগঞ্জের প্রথম জয়, জিতেছে পুলিশও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২২, ২১:১১আপডেট : ০২ মার্চ ২০২২, ২১:১১

টানা হেরেই যাচ্ছিল ঐতিহ্যবাহী রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ষষ্ঠ ম্যাচে এসে অবশেষে প্রথম জয়ের দেখা পেলো সৈয়দ গোলাম জিলানির দল। ফিলিপ আজাহর জোড়ায় ও এনামুল ইসলামের লক্ষ্যভেদে ৩-১ গোলে উত্তর বারিধারাকে হারিয়েছে পুরান ঢাকার দলটি। অন্যদিকে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ১-০ গোলে হারিয়েছে পুলিশ এফসি।

আজ (বুধবার) সিলেট জেলা স্টেডিয়ামে ফিলিপ আজহা ৩২ ও ৪৪ মিনিটে দুই গোল করে ব্যবধান গড়ে দেন। মাঝে অবশ্য বারিধারার কোচনেভ একটি গোল শোধও দেন। তবে বিরতির পর এনামুলের গোলে রহমতগঞ্জ ৩-১ স্কোরলাইন রেখে ম্যাচ জিতে নেয়।

ছয় ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে তলানিতে থেকে নবম স্থানে উঠে এসেছে রহমতগঞ্জ। সমান পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে উত্তর বারিধারা।

এদিকে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদকে ১-০ গোলে হারিয়েছে পুলিশ এফসি। জয়সূচক গোলটি ৪৪ মিনিটে করেন আদিল কুসকুস।

ছয় ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে পুলিশ এফসি। পঞ্চম হারের তিক্ত স্বাদ পাওয়া মুক্তিযোদ্ধা সংসদ ৩ পয়েন্ট নিয়ে নেমে গেছে নিচের দিকে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম