ফাইনালে মুখোমুখি ম্যানসিটি-লিভারপুল

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০১৬, ০৪:০৩আপডেট : ২৮ জানুয়ারি ২০১৬, ১০:০৮

প্রথম লেগে এভারটনের মাঠে হেরে ক্যাপিটাল ওয়ান কাপের ফাইনালে ওঠার পথ অনেকটাই কঠিন করে ফেলেছিল ম্যানচেস্টার সিটি। তবে ফিরতি লেগে ঘরের মাঠে দারুণ এক জয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠে গেছে ম্যানুয়েল পোলেগ্রিনির দল। 

ফাইনালে মুখোমুখি ম্যানসিটি-লিভারপুল আগামী বৃহস্পতিবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে লিভারপুলের বিপক্ষে খেলবে ম্যানসিটি। আগের দিন টাইব্রেকারে স্টোক সিটিকে হারিয়ে ফাইনালে ওঠে ইয়ুর্গেন ক্লপের দল।

প্রথম লেগে এভারটনের কাছে ২-১ গোলে হারের পর বুধবার রাতে দ্বিতীয় লেগে ঘরের মাঠে ফিরতি লেগে দারুণ এক জয়ে ওয়েম্বলির ফাইনালে পা রাখে ম্যানসিটি। ইত্তিহাদ স্টেডিয়ামে এভারটনকে ৩-১ গোলে পরাজিত করে সিটিজেনরা।

দুই লেগে মিলিয়ে ৪-৩ গোলের অ্যাগ্রিগেটে ফাইনালে উঠে ম্যানসিটি। সিটিকে ফাইনালে তুলতে গোল তিনটি করেন ফার্নান্দিনহো, কেভিন ডি ব্রুইন ও সার্জিও আগুয়েরো। ৭৬তম মিনিটে আগুয়েরোর গোলেই সিটির ফাইনাল নিশ্চিত হয়। এভারটনের হয়ে একমাত্র গোলটি করেন রস বার্কলি।

বুধবার রাতে ঘরের মাঠে সিটির শুরুটা হতাশারই ছিল। ১৮ মিনিটেই রস বার্কলির গোলে এগিয়ে যায় এভারটন। তবে সমতায় ফিরতে বেশিক্ষণ সময় লাগেনি ম্যানসিটির। ছয় মিনিট পরেই স্বাগতিকদের ১-১ সমতা ফেরান ফার্নান্দো লুইজ রোসা।

প্রথমার্ধে অবশ্য আর কোনও গোল হয়নি। তবে দ্বিতীয়ার্ধের ৭০ থেকে ৭৬, ছয় মিনিটেই দুই গোল করে জয় নিশ্চিত করে ফেলে ম্যানসিটি। প্রথমে দলকে ২-১ গোলে এগিয়ে দেন ইংলিশ ফরোয়ার্ড রাহিম স্টারলিং। পরে সার্জিও আগুয়েরোর দারুণ এক হেডে ফাইনাল নিশ্চিত হয় ম্যানসিটির।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক