বার্সার মতো সলজবুর্গকেও গোলের মালা পরালো বায়ার্ন

স্পোর্টস ডেস্ক
০৯ মার্চ ২০২২, ১১:০০আপডেট : ০৯ মার্চ ২০২২, ১১:০৪

বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়নস লিগ নক আউটে একবারই কাউকে গোলের মালা পরিয়েছিল। তাও আবার সাত গোলের অধিক। কোয়ার্টার ফাইনালে ২০২০ সালে বার্সেলোনাকে বিধ্বস্ত করেছিল ৮-২ গোলে। শেষ ষোলোয় এবার একই রকম তিক্ত অভিজ্ঞতা হলো সলজবুর্গের। দ্বিতীয় লেগে তাদের ৭-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে জার্মান জায়ান্টরা।     

অথচ প্রথম লেগে ১-১ সমতায় মাঠ ছেড়েছিল ৬বারের চ্যাম্পিয়নরা। তাও আবার কিংসলে কোমান শেষ মিনিটে গোল পেয়েছিলেন বলে। এমন ম্যাচের পর কে ভেবেছিল রীতিমতো গোল উৎসবে মাতবে বায়ার্ন মিউনিখ! দুই লেগ মিলিয়ে বায়ার্নের স্কোর ছিল ৮-২।

প্রথম ২৩ মিনিটেই ম্যাচের গতিপ্রকৃতি নির্ধারণ করে দেন পোলিশ অধিনায়ক রবের্ত লেভানদোভস্কি। ১২ ও ২১ মিনিটের পর ২৩ মিনিটে পূরণ করেন হ্যাটট্রিক। যার মধ্যে প্রথম দুটি আসে স্পট কিক থেকে। অবশ্য চ্যাম্পিয়নস লিগে ২৩ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূরণ করার নজির এটাই প্রথম। তবে দ্রুততম নয়। টুর্নামেন্টে ৮ মিনিটে তিন গোল করার একমাত্র কীর্তিটি বাফেতিম্বি গোমিসের। ২০১১ সালে লিওঁর হয়ে দ্রুততম হ্যাট্রিটকি করেছিলেন।

লেভানদোভস্কির কীর্তি গড়ার দিনে বাকিটা সময় শুধু জাল কাঁপিয়েই উৎসব করেছে বায়ার্ন। পরে একটি করে গোল করেন জনাব্রি (৩১ মিনিট), ম্যুলার (৫৪ ও ৮৩ মিনিট) ও  সানে (৮৫ মিনিট)। ৭০ মিনিটে সলজবুর্গ একটি গোল শোধ দিলেও বায়ার্নের আধিপত্যে ভাটা পড়েনি তাতে।

অপর ম্যাচে লাউতারো মার্তিনেসের অসাধারণ ফিনিশিংয়ের পরেও শেষ হাসি হাসতে পারেনি ইন্টার মিলান। বরং দ্বিতীয় লেগে ১-০ গোলে হেরেও কোয়ার্টার ফাইনালে চলে গেছে লিভারপুল। প্রথম লেগে জেতার সুবাদে ২-১ এগ্রেগেটে শেষ হাসি হেসেছে ইয়ুর্গেন ক্লপের দল।    

৬১ মিনিটে অসাধারণ এক গোলে স্কোরশিটে নাম তুলেছিলেন মার্তিনেস। ইন্টার দ্বিতীয় গোল আর এক্সট্রা টাইমের আশায় থাকলেও মুহূর্তেই সেটি উবে গেছে অ্যালেক্সিস সানচেস ৬৩ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে। দশ জনের দল নিয়ে পরে আর কিছুই করতে পারেনি তারা। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান