শনিবার শুরু হচ্ছে পাইওনিয়ার ফুটবল লিগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০১৬, ১৯:১৬আপডেট : ২৮ জানুয়ারি ২০১৬, ১৯:১৯

তৃণমূল পর্যায় থেকে ফুটবলার খুঁজে বের করা লক্ষ্যে শনিবার থেকে শুরু হচ্ছে পাইওনিয়ার ফুটবল লিগ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্বাবধানে ও পাইওনিয়ার ফুটবল লিগ কমিটির ব্যবস্থাপনায় 'ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পাইওনিয়ার (অ-১৬) ফুটবল লিগ' এর আয়োজন করা হয়েছে। ১৯৮৭ সালে শুরু হওয়া এ লিগের এটি ২৬তম আসর।  শনিবার শুরু হচ্ছে পাইওনিয়ার ফুটবল লিগ
এবারের আসরে ৬০টি ফুটবল ক্লাব ঢাকা মহানগরীর ৫টি মাঠে ২ গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রায় ১৫০০ কিশোর ফুটবলার আগামীর স্বপ্ন চোখে নিয়ে টুর্নামেন্টটিতে মাঠে নামবে।

শনিবার বিকাল ৩টায় পল্টন ময়দানে লিগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মো. সাঈদ খোকন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র জনাব মো. আনিসুল হক। 

আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কনফারেন্স রুমে লিগের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বাফুফের পক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পাইওনিয়ার ফুটবল লিগের ডেপুটি চেয়ারম্যান ও বাফুফে সদস্য বিজন বড়ুয়া, সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সমাজ কল্যাণ কর্মকর্তা আফজালুল আজম রেজা ও ব্র্যাকের সেলস ম্যানেজার কৌশিক রহমান। 

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম