নতুন বছরে প্রথমবার ব্রাজিল দলে নেইমার

স্পোর্টস ডেস্ক
১২ মার্চ ২০২২, ২১:২৪আপডেট : ১২ মার্চ ২০২২, ২১:৩০

অ্যাঙ্কেলে চোট পেয়েছিলেন, যে কারণে খেলতে পারেননি ২০২২ সালের প্রথম দুই ম্যাচ। চোট কাটিয়ে এবার নতুন বছরে প্রথমবার ব্রাজিল দলে ফিরলেন নেইমার। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের শেষ পর্বের জন্য ঘোষিত তিতের দলে আছেন প্যারিস সেন্ত জার্মেই ফরোয়ার্ড।

২০২২ কাতার বিশ্বকাপের মূল পর্ব আগেই নিশ্চিত করেছে ব্রাজিল। তার পরও ‍পুরো শক্তির দল নিয়েই সামনের বিশ্বকাপ বাছাইয়ে নামতে যাচ্ছে সেলেসাওরা। এবারের রাউন্ডে ২৪ মার্চ চিলির বিপক্ষে ঘরের মাঠে এবং ২৯ মার্চ বলিভিয়ার মাঠ লা পাজে আতিথ্য নেবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ম্যাচ দুটির জন্য ঘোষিত দলে ফিরেছেন নেইমার। পিএসজি ফরোয়ার্ডের সঙ্গে ফিরেছেন এভারটন স্ট্রাইকার রিচার্লিসন। এছাড়া আছে নতুন মুখ আর্সেনাল ফরোয়ার্ড গাব্রিয়েল মার্তিনেলি। অন্যদিকে এক বছর পর আবারও ব্রাজিল জাতীয় দলের দরজা খুলেছে জুভেন্টাস মিডফিল্ডার আর্তুরের।

ব্রাজিল স্কোয়াড:

গোলকিপার: আলিসন, এদেরসন, ওয়েভারতন; ডিফেন্ডার: দানি আলভেস, দানিলো, আলেক্স তেলেস, গুইহেরমে আরানা, এদের মিলিতাও, গাব্রিয়েল মাগালহায়েস, মারকিনুস, থিয়গো সিলভা; মিডফিল্ডার: কাসেমিরো, ব্রুনো গুইমারেস, আর্তুর, ফাবিনিয়ো, ফ্রেদ, লুকাস পাকিতা, ফিলিপে কৌতিনিয়ো; ফরোয়ার্ড: আন্তোনি, গাব্রিয়েল মার্তিনেলি, নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, রিচার্লিসন, রোদ্রিগো।

/কেআর/
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
ভিনিসিয়ুস-রাফিনহার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নেইমারকে: আনচেলত্তি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম