গত ৮ মার্চ করোনায় আক্রান্ত হয়েছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। আশার কথা আজই করোনা মুক্ত হয়েছেন এই প্রথিতযশা ক্রীড়া সংগঠক। করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন।
কাজী নাবিল আহমেদ করোনা আক্রান্ত হয়ে বাসাতেই আইসোলোশনে ছিলেন। তবে কোনও লক্ষণ ছিল না। করোনা নেগেটিভ হয়ে আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জের দায়িত্ব পালন করা এই সংগঠক বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আলহামদুলিল্লাহ পিসিআর পরীক্ষায় আমার ফল নেগেটিভ এসেছে। আমি ভালো অনুভব করছি। সবাইকে ধন্যবাদ জানাই যারা আমার জন্য দোয়া ও প্রার্থনা করছেন।’
এরপরই এই কর্মকর্তা আবারও সবার প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘সবাইকে আবারও আহ্বান জানাচ্ছি করোনার টিকা ও বুস্টার ডোজ নেওয়ার জন্য। পাশাপাশি মাস্ক ব্যবহার করার জন্য।’








