পিকের ৬০০তম ম্যাচে তিনে উঠলো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
১৪ মার্চ ২০২২, ১২:৪৩আপডেট : ১৪ মার্চ ২০২২, ১২:৪৭

জেরার্দ পিকে বার্সেলোনার হয়ে ৬০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন। তার মাইলফলকের ম্যাচটা জয়ে রাঙিয়েছে কাতালানরা। লা লিগায় ওসাসুনাকে হারিয়েছে ৪-০ গোলে। টানা চার জয়ে পয়েন্ট টেবিলের তিনেও উঠে গেছে জাভির দল।

বৃহস্পতিবার ইউরোপা লিগের শেষ ষোলোয় হতাশ হতে হয়েছিল জাভির শিষ্যদের। প্রথম লেগে ঘরের মাঠে গ্যালাতেসারের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে। ওই ম্যাচের তিনদিন পর মাত্র ১৪ মিনিট লেগেছে বার্সার ডেড লক ভাঙতে। সেজন্য মিডফিল্ডার গাভিকে কৃতিত্ব দিতেই হবে। থ্রু বলের ছোঁয়া পেতে ডিফেন্ডারদের কাটিয়ে বক্সে ঢুকে গিয়েছিলেন। কিন্তু তাকে বাজেভাবে ফেলে দেন নাচো ভিদাল। রেফারি পেনাল্টি সিদ্ধান্ত দিতে মোটেও বিলম্ব করেননি। স্পট কিক থেকে জাল কাঁপিয়ে দেন ফেরান তোরেস। ক্লিনিক্যাল ফিনিশে ব্যবধান দ্বিগুণ করতে সময় নেননি সাবেক ম্যানসিটি স্ট্রাইকার। ২১ মিনিটে ওসমান দেম্বেলের থ্রু বলে স্কোর করেন ২-০।

দেম্বেলের আরেক অ্যাসিস্টে ২৭ মিনিটে তৃতীয় গোলটি করেছেন পিয়েরে এমেরিক আউবামেয়াং। ৭৫ মিনিটে চতুর্থ গোলটি করেছেন বদলি হয়ে নামা রুই পিগ।

২৭ ম্যাচে তিনে ওঠা বার্সার সংগ্রহ ৫১ পয়েন্ট। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ বেশি খেলা সেভিয়া ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে।  

লিগে টানা ম্যাচ জেতা বার্সা রবিবার এল ক্লাসিকোয় মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের। ছন্দে থাকলেও কোচ জাভি হার্নান্দেজ মনে করছেন, রিয়ালের ১২ পয়েন্টের লিড অতিক্রম দূর দিগন্তের ভাবনা, ‘আমার মনে হয় না এই মৌসুমে লিগ জয় সম্ভব। রিয়াল এখনও অনেক দূরে।’

/এফআইআর/         
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী