বাংলাদেশ দলে দুই নতুন মুখ, ফিরেছেন জীবন-নাসিরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২২, ১৪:৪৩আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৫:০৪

মালদ্বীপ-মঙ্গোলিয়ার বিপক্ষে আগামী ২৪ ও ২৯ মার্চ দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। সেজন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ হাভিয়ের কাবরেরা। প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা হয়েছে সাইফ স্পোর্টিংয়ের মিডফিল্ডার মেরাজ হোসেন অপি ও বাংলাদেশ পুলিশ এফসির ডিফেন্ডার ইশা ফয়সালের।

এছাড়া প্রায় ছয় বছর পর জাতীয় দলে ফিরলেন ৩২ বছর বয়সী ডিফেন্ডার নাসিরুল ইসলাম। শেখ জামালের ডিফেন্ডার রায়হান হাসান ও মোহামেডান স্পোর্টিংয়ের ফরোয়ার্ড জাফর ইকবালেরও সুযোগ মিলেছে। চোট কাটিয়ে দলে ফিরেছেন আবাহনী লিমিটেডের স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবন।

বাদ পড়াদের তালিকায় রয়েছেন- সাদ উদ্দিন, রহমত মিয়া, মানিক হোসেন মোল্লা, মতিন মিয়া, মাহাবুবুর রহমান সুফিল, রিয়াদুল হাসান রাফি, সুশান্ত ত্রিপুরা, ফয়সাল আহমেদ ফাহিম, ওবায়দুর রহমান নবাব, ইয়াসিন খান, মেহেদী হাসান রয়েল ও রেজাউল করিম। আর চোটের কারণে নেই তপু বর্মণ ও মোহাম্মদ হৃদয়।

দল নিয়ে জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এক ভিডিও বার্তায় বলেছেন, ‘২২ মার্চ মালদ্বীপের উদ্দেশে আমাদের দল যাত্রা করবে। সেজন্য আজ আমরা ২৩ জনের দল ঘোষণা করেছি। কোচ হাভিয়ের কাবরেরা ও কোচিং স্টাফের সঙ্গে আলোচনা করেই ২৩জনকে নির্বাচিত করা হয়েছে। আশা করছি, দল ভালো করবে।’

কাজী নাবিল আরও জানালেন, ঘরোয়া ফুটবলের পারফরম্যান্স দেখেই এই দল চূড়ান্ত করা হয়েছে, ‘যেসব খেলোয়াড় ভালো করছে, তাদের খেলার দিকে খেয়াল রেখেই দলটি নির্বাচন করা হয়েছে।’

আগামী ১৮ মার্চ খেলোয়াড়দের রিপোর্ট করতে বলা হয়েছে। তার পর বসুন্ধরার মাঠে ১৯-২১ মার্চ পর্যন্ত হবে অনুশীলন।  

বাংলাদেশ স্কোয়াড

গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, আশরাফুল ইসলাম রানা ও শহিদুল আলম সোহেল।

ডিফেন্ডার: তারিক কাজী, টুটুল হোসেন বাদশা, রিমন হোসেন, ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ ঘোষ, ইসা ফয়সাল, রায়হান হাসান ও নাসিরুল ইসলাম নাসির।

মিডফিল্ডার: জামাল ভুঁইয়া, মেরাজ হোসেন অপি, সোহেল রানা, মাসুক মিয়া জনি ও আতিকুর রহমান ফাহাদ।

ফরোয়ার্ড: সুমন রেজা, বিপলু আহমেদ, জুয়েল রানা, রাকিব হোসেন, নাবীব নেওয়াজ জীবন, জাফর ইকবাল ও মোহাম্মদ ইব্রাহিম।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী