নেপালকে হারিয়ে স্বপ্ন বেঁচে রইলো বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২২, ২১:৫১আপডেট : ২৩ মার্চ ২০২২, ২১:৫১

সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে সহজেই নেপালকে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে দলটির বিপক্ষে আবারও মুখোমুখিতে অবশ্য প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়েছে। শুরুতে পিছিয়ে পড়লেও লাল-সবুজ দল দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলে হারিয়েছে নেপালকে।

বুধবার (২৩ মার্চ) ভারতের জামশেদপুরের টাটা স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় নেপাল। সতীর্থের পাস ধরে আক্রমণে ওঠা আমিশা কারকিকে আটকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন গোলরক্ষক রুপনা চাকমা। তাকে কাটিয়ে ফাঁকা পোস্টে লক্ষ্যভেদ করেন নেপালের ফরোয়ার্ড।

এক গোলে পিছিয়ে থেকে বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা করতে থাকে। কিন্তু সফল হতে পারেনি। ২০ মিনিটে কর্নারের পর উন্নতি খাতুনের দুটি শট প্রতিহত হয় রক্ষণে। ৩৬ মিনিটে বাংলাদেশের আরেকটি ভালো সুযোগ নষ্ট হয়। এবার একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে আকলিমা খাতুন গোলরক্ষক বরাবর শট নেন।

প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সের বাইরে থেকে শামসুন্নাহারের নেওয়া শট দূরের পোস্ট দিয়ে বেরিয়ে গেলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য আরও মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। ৬৫ মিনিটে সমতার সুবর্ণ সুযোগ নষ্ট হয়। বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা শামসুন্নাহারের পাসে বক্সে গোলরক্ষককে একা পেয়েও আকলিমা খাতুন ও উন্নতির বদলি নামা হালিমা কেউই শট নিতে পারেননি।

পরের মিনিটেই অবশ্য কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ। কর্নার থেকে হেডে সমতা ফেরান অধিনায়ক শামসুন্নাহার।

৮৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। আনিকা তানজুমের ডান প্রান্তের ক্রসে সাজেদা আক্তার রিপার প্রথম প্রচেষ্টা গোলকিপার প্রতিহত করলেও বিপদমুক্ত করতে পারেননি, ফিরতি বলে এই স্ট্রাইকার সহজেই বল জড়িয়ে দেন জালে।

শেষ পর্যন্ত নেপালের রক্ষণে আক্রমণের চাপ ধরে রেখে খেলেছে বাংলাদেশ। দুর্ভাগ্য যে রিপার দূরপাল্লার শট ক্রসবারে লেগে প্রতিহত হয়। ২-১ স্কোরলাইনে জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে গোলাম রব্বানী ছোটনের দলকে।

এই জয়ে টুর্নামেন্টে শিরোপা স্বপ্ন টিকে রইলো বাংলাদেশের। যদিও তা কঠিন। ভারত তিন ম্যাচে ৯ ও সমান ম্যাচে বাংলাদেশ ৬ পয়েন্ট পেয়েছে। নেপাল ঝুলিতে কোনও পয়েন্ট যোগ না করেই বিদায় নিয়েছে। আগামী শুক্রবার ফেবারিট ভারতের বিপক্ষে আবারও বাংলাদেশ মুখোমুখি হবে। সেই ম্যাচে শামসুন্নাহাররা জিতলেও তাকিয়ে থাকতে হবে গোল পার্থক্যের দিকে।

/টিএ/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী