মঙ্গোলিয়া দল ঢাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২২, ০০:৫১আপডেট : ২৭ মার্চ ২০২২, ০০:৫১

আগামী ২৯ মার্চ ফিফা প্রীতি ম্যাচ খেলার জন্য মঙ্গোলিয়া দল এখন ঢাকায়। শনিবার (২৬ মার্চ) রাতে দলটি ঢাকায় এসে পৌঁছেছে। রবিবার সকালে সিলেট যাবে। সেখানে সন্ধ্যা ৬টায় সিলেট জেলা স্টেডিয়ামে মঙ্গোলিয়া দল প্রথম অনুশীলনে নামবে।

মঙ্গোলিয়ার আগে অবশ্য বাংলাদেশ দল সিলেটে গেছে। সেখানে গিয়ে বিকেএসপিতে অনুশীলনও করেছে।

অনুশীলনের এক ফাঁকে জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুন সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘সবাইকে বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমরা এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি...এ মুহূর্তে আমরা পরবর্তী ম্যাচ লক্ষ্য করে এগিয়ে যাচ্ছি। ফিফা উইন্ডোতে মঙ্গোলিয়ার বিপক্ষে আমাদের পরের ম্যাচ। আমরা চাইবো প্রথম ম্যাচে যে ভুলগুলো ছিল, সেগুলো শুধরে ঘরের মাঠে মঙ্গোলিয়ার বিপক্ষে জিততে। ইনশাল্লাহ, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, কোচও সেভাবে পরিকল্পনা সাজিয়েছেন।’

মালদ্বীপের বিপক্ষে ২-০ গোলে হারের পর দ্বিতীয় প্রীতি ম্যাচে এখন জেতার পন জামাল ভূঁইয়াদের।

/টিএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম