প্লেয়ার কেনাবেচায় রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকোর ওপর আরোপ করা নিষেধাজ্ঞা সাময়িক প্রত্যাহার করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। অপ্রাপ্তবয়স্ক খেলোয়াড়কে দলে ভেড়ানোর অভিযোগে আগামী দুই ট্রান্সফার মৌসুমে খেলোয়াড় কেনাবেচায় এই দু দলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ফিফা। এর বিরুদ্ধে আপিল করেছিল দুই দল।
শুক্রবার রিয়াল এক বিবৃতিতে জানায়, দলবদলের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা সাময়িক প্রত্যাহার করেছে ফিফা। আমরা সব ধরণের আইন মেনেই খেলোয়াড় নিবন্ধন করেছি। আশা করি আইনি মোকাবেলায় ফিফাকে তা বোঝাতে আমরা সক্ষম হবো। অন্যদিকে অ্যাটলেটিকো এক টুইটে জানিয়েছে, তাদের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা সাময়িক প্রত্যাহার করেছে ফিফা।
২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত ১৮ বছরের কম বয়সী বেশ ক’জন খেলোয়াড়কে দলে নিয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। ২০০৫ থেকে ২০১৪ পর্যন্ত রিয়ালও করেছে এই কাজ। নিয়ম ভেঙে অপরিণত বয়সের খেলোয়াড়দের দলে ভেড়ানোর দায়ে দল দুটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ফিফা।
/এমআর/








