মুখোমুখি আবাহনী-বসুন্ধরা

লড়াইটা কলিনদ্রেসের সঙ্গে রবিনিয়োরও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২২, ১১:৫৪আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১২:০৩

দুই দলের দুই প্রাণভোমরা। একজন দানিয়েল কলিনদ্রেস, খেলছেন আবাহনী লিমিটেডে। অন্যজন রবিনিয়ো, বসুন্ধরা কিংসের। দুজনই নিজ নিজ দলকে জেতানো কিংবা পয়েন্ট পাইয়ে দেওয়ার পেছনে অবদান রেখে চলেছেন। নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়ে যাচ্ছেন। আজ (রবিবার) আবারও এই দুই তারকা মুখোমুখি হতে যাচ্ছেন। সেই লড়াইয়ে কলিনদ্রেসের আবাহনী নাকি রবিনিয়োর বসুন্ধরা- কে জিতবে?

এই প্রশ্নের উত্তর মিলবে বিকাল সাড়ে ৫টার ম্যাচে। তবে তার আগে দুই তারকা সমর্থকদের মন কেড়ে নিয়েছেন। কলিনদ্রেস তো পরীক্ষিত। এর আগে বসুন্ধরার হয়ে খেলেছেন। এবারই দলবদলে আবাহনীতে এসেছেন। লিগে ২ গোল করলেও মাঠে তার পারফরম্যান্স সপ্রতিভ। কখনও উইং ধরে নিঁখুত ক্রস করছেন, কখনোবা একটু পেছন থেকে দলকে সংগঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আবার সেটপিস থেকে প্রতিপক্ষের খেলোয়াড়দের বোকা বানাতেও শৈলী দেখাচ্ছেন।

৩৭ বছর বয়সে পুরো ৯০ মিনিট পরিশ্রম করে খেলার প্রাণান্তকর চেষ্টা বলা যায়। আজ বিগ ম্যাচে তাই কলিনদ্রেসের ওপর দলকে অনেকটা ভরসা করতে হবে।

এই মৌসুমে স্বাধীনতা কাপে পুরনো দল বসুন্ধরাকে উড়িয়ে দেওয়ার পথে কলিনদ্রেসের অবদান কম নয়। সেই ম্যাচে দলের ৩ গোল প্রাপ্তিতে কোস্টারিকার ফরোয়ার্ডের ছিল ইতিবাচক ভূমিকা। কলিনদ্রেসের পাশপাশি অন্য দুই ব্রাজিলিয়ান দোরিয়েল্তন ও রাফায়েল অগাস্তো জ্বলে উঠলে ম্যাচ নিজেদের দিকে হেলে পড়বে।

তাই তো আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমস বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কলিনদ্রেস আমার দলের অন্যতম ভরসা। ও যদি নিজের খেলাটা খেলতে পারে তাহলে ভালো কিছু হবে। দোরিয়েল্তন ও রাফায়েলও কম নয়। মূলত চার বিদেশি থাকলে লড়াইটা ভালো হবে। আমি চাইছি দল লড়াই করে ম্যাচ জিতুক।’

কলিনদ্রেসের মতো রবিনিয়ো বসুন্ধরা কিংসের প্রধান অস্ত্র। এরই মধ্যে ৯ গোল করে নিজেকে চিনিয়ে যাচ্ছেন অবিরত। কোনও সময় নিজেই বক্সে ঢুকে গোল করছেন। কোনও সময় সতীর্থদের দিয়ে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নিচ্ছেন। সতীর্থ ব্রাজিলিয়ান ফের্নান্দেস না থাকা সত্ত্বেও জ্বলে উঠতে কার্পন্য নেই তার।

বসুন্ধরাকে পুরো টিম হিসেবে খেলানোর পেছনে রবিনিয়োর ভূমিকা সবার আগে। আকাশি-নীল জার্সিধারীদের তাই ২৬ বছর বয়সী ফরোয়ার্ডের দিকে আলাদা দৃষ্টি রাখতে হবে। লেমস তা রাখার কথাও জানালেন, ‘ওদের রবিনিয়ো ভালো পারফর্মার। লিগে ভালো খেলছে। তাকে ঘিরে আমাদের পরিকল্পনা তো আছেই। ডিফেন্ডারদের আলাদা দৃষ্টি রাখতে হবে।’

আর বসুন্ধরা কোচ অস্কার ব্রুজন তো সরাসরি বলেই দিয়েছেন, ‘দুই দলে ম্যাচ জেতানোর মতো ফুটবলার আছে। তবে আমার দৃষ্টিতে রবিনিয়ো এই মুহূর্তে প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
আবাহনীকে কাঁদিয়ে কিংসের শিরোপা
কিংসের দোরিয়েলতনকে আটকানোর পরিকল্পনা আবাহনীর
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম