ক্যানসারের সঙ্গে লড়ছেন ফন গাল

স্পোর্টস ডেস্ক
০৪ এপ্রিল ২০২২, ১২:৫৪আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১২:৫৮

ফুটবল বিশ্বে লুই ফন গালের পরিচয় সুপার ট্যাকটিশিয়ান হিসেবে। ছিলেন বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেড কোচ। বর্তমানে নেদারল্যান্ডস দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। ৭০ বছর বয়সী এই ডাচম্যান জানালেন, প্রোস্টেট ক্যানসারের সঙ্গে লড়াই করছেন তিনি।

ডাচ টিভির একটি প্রোগ্রামে বিষয়টি নিয়ে কথা বলেছেন ফন গাল। যার কথা এতদিন সবার কাছ থেকে গোপন রেখেছিলেন, ‘আমি আসলে শিষ্যদের এই খবর জানাতে চাইনি। কারণ এমন খবর তাদের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারতো।’

বর্তমানে নেদারল্যান্ডস কোচের দায়িত্ব পালন করা ফন গালের এটি তৃতীয় দফার দায়িত্ব। ২০১৪ সালে তার অধীনেই ডাচরা তৃতীয় হয়েছিল।

ফন গালের পুরো জীবন নিয়ে তৈরি হয়েছে একটি চলচ্চিত্র। যার প্রমোশন নিয়ে কথা বলতে গিয়ে সাক্ষাৎকারে নিজের শারীরিক অবস্থার বিস্তারিত তুলে ধরেন তিনি, ‘প্রোস্টেট ক্যানসারে আপনি মরবেন না। ৯০ শতাংশ ক্ষেত্রে ব্যাপারটা এমনই। কিন্তু ক্ষতির চেষ্টা করে মূলত অন্যান্য লুকিয়ে থাকা রোগগুলো। তবে আমার ক্ষেত্রে জটিলতাগুলো একটু আগ্রাসীভাবে ছিল, ২৫ বার রেডিয়েশনের মধ্যে দিয়ে গেছি। তার পর জীবনের অন্যান্য বিষয়গুলো সামলানোরও বিষয় থাকে।’

এ সময় ক্যানসারের চিকিৎসা লুকিয়ে লুকিয়ে নিতেন বলে জানালেন ফন গাল, ‘হাসপাতালে প্রাধান্য দিয়ে আমার সুচিকিৎসা হয়েছে। যখন কোনও অ্যাপয়েনমেন্ট নিতাম, গোপনে পেছনের দরজা দিয়ে ঢুকতাম। তার পর দ্রুত অন্য রুমে ঢুকিয়ে দেওয়া হতো আমাকে। ফলে আমার চিকিৎসাটা বিস্ময়করভাবে হয়েছে।’            

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম