এগিয়ে থাকলেও আক্ষেপ থাকছে ম্যানসিটির

স্পোর্টস ডেস্ক
১১ এপ্রিল ২০২২, ১৩:৩৫আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১৩:৪৬

প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি-লিভারপুল ম্যাচটা ছিল শিরোপার গতিপথ নির্ধারণী। এই ম্যাচ জিতলে শিরোপা নিশ্চিত হয়েই যেত গার্দিওলার। কিন্তু শেষ মুহূর্তে রিয়াদ মাহরেজের ‘ভুল’ বড় একটা আক্ষেপ হয়েই ধরা দিচ্ছে। পরে এই ভুলই না আবার ম্যানসিটির শিরোপা হাতছাড়ার কারণ হয়ে দাঁড়ায়!

২-২ গোলে ড্র হওয়া ম্যাচের পরও পয়েন্ট টেবিলে সিটি এগিয়ে থাকলো তা যেমন ঠিক। কিন্তু মাত্র ১ পয়েন্ট পিছিয়ে থাকায় শিরোপার দৌড়ে টিকে রয়েছে লিভারপুলও। ৩১ ম্যাচে সিটির পয়েন্ট ৭৪ আর লিভারপুলের ৭৩। ফলে এই সামান্যতম পয়েন্টের লিড সিটিকে কিছুটা এগিয়ে রাখলেও মৌসুমের শেষ দিন পর্যন্ত সেটি যে ধরে রাখা যাবে, তা বলা যাচ্ছে না।

ড্র হওয়া ম্যাচে গোলের শুরুটা করেছিলেন কেভিন ডি ব্রুইনা। কিন্তু রোমাঞ্চ ছড়ানো ম্যাচে লিভারপুলও কম ছিল না। ৫ মিনিটে সিটির গোলের পর ১৩ মিনিটে সমতা ফেরান জোতা। ৩৭ মিনিটে গাব্রিয়েল জেসুস স্কোর ২-১ করলেও ৪৬ মিনিটে আবার মানের গোলে সমতা ফেরায় লিভারপুল।

অলিখিত ফাইনালে পরিণত হওয়া এই ম্যাচের শেষটাতেই সিটির গোলের সুবর্ণ সুযোগ ছিল। যোগ করা সময়ে পাওয়া সুযোগটিতে রিয়াদ মাহরেজকে পরাস্ত করতে হতো শুধু গোলকিপার আলিসনকে। তাহলেই লিভারপুলের প্রত্যাশার ফুলন্ত বেলুনকে চুপসে দেওয়া যেত। কিন্তু সিটির টপ স্কোরার বল বারের ওপর দিয়ে মেরে শিরোপা দৌড়ের রোমাঞ্চটাই বাঁচিয়ে রাখলেন। 

এমন সুযোগ হাতছাড়ায় সিটি তারকা কেভিন ডি ব্রুইনা আক্ষেপ করে বলেছেন, ‘সত্যিই অসাধারণ একটি সুযোগ ছিল। রিয়াদ ওই সময় চিপ করার চেষ্টা করেছিল। যদি হতো, সেটা হতো বিস্ময়কর গোল।’

/এফআইআর/   
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম