পদত্যাগ করলেন মনজুর কাদের!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৬, ১৮:৫৫আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ১৯:১৬

পদত্যাগ করলেন মনজুর কাদের! শেখ জামাল ধানমণ্ডি ক্লাব লিমিটেডের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন ক্লাবের সভাপতি মনজুর কাদের। শনিবার তিনি এই পদত্যাগ পত্র প্রধানমন্ত্রীর দফতরে পৌঁছে দেন।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মনজুর কাদের এই সিদ্ধান্ত আগেই নিয়ে রেখেছিলেন। গত বুধবার ক্লাব চত্বরে এক সংবাদ সম্মেলনে বাফুফের কাছে তিনি তার ক্লাবের সঙ্গে ‘চুক্তিবদ্ধ’ কিছু খেলোয়াড় ফেরত দেওয়ার আল্টিমেটাম দেন। ফুটবল ফেডারেশন তার দাবি নাকচ করে দেয়। এর পরিপ্রেক্ষিতেই তিনি এই সিদ্ধান্ত নেন বলে মনে করা হচ্ছে।
তবে প্রাথমিকভাবে ক্লাব সূত্রে বলা হয়েছে, তিনি পদত্যাগপত্র জমা দেননি। চলমান সমস্যা সমাধানের জন্য আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বরাবার চিঠি দিয়েছেন। কিন্তু পরবর্তীতে জানা যায় যে তিনি পদত্যাগ করেছেন। মনজুর কাদেরের সঙ্গে বার বার যোগাযোগ করার চেষ্টা করেও তার কোনও বক্তব্য পাওয়া যায়নি। এই ব্যাপারে ক্লাবের কোনও কর্মকর্তাও মুখ খুলছেন না।
উল্লেখ্য, বিগত কিছুদিন ধরে মনজুর কাদেরের সঙ্গে বাফুফের দ্বন্দ্ব চলে আসছিল। এর আগে তিনি বাফুফের জেলা ফুটবল কমিটির প্রধান হিসেবেও পদত্যাগ করেন।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম