‘হাতের মধ্যেই’ শিরোপা দেখছেন গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
০১ মে ২০২২, ১৫:৫৯আপডেট : ০১ মে ২০২২, ১৬:০৫

ইংলিশ প্রিমিয়ার লিগটা আবারও ২০১৮-২০১৯ মৌসুমের মতো দাঁড়িয়ে গেছে। সেবার লিভারপুলের বিপরীতে এক পয়েন্টের লিড ধরে শিরোপা উৎসব করেছিল ম্যানচেস্টার সিটি। গতকাল লিডসকে বিধ্বস্ত করে এক পয়েন্ট নিয়েই এগিয়ে গেছে তারা। এখন বাকি ম্যাচগুলোয় একটি ড্র শিরোপা স্বপ্ন শেষ করে দিতে পারে তাদের। সিটি কোচ পেপ গার্দিওলা তাই হাতের মধ্যে থাকা সুযোগ হারাতে চান না।

লিগে বাকি আর ৪ ম্যাচ। যার সবগুলো জিতলেই অদম্য লিভারপুলকে পেছনে ফেলে ম্যানসিটি শিরোপা ঘরে তুলবে। গার্দিওলা শিষ্যদের মনে করিয়ে দিলেন, ‘শিরোপা আমাদের হাতের মধ্যেই আছে। এখন যে ম্যাচগুলো বাকি সেসব জিতলেই আমরা চ্যাম্পিয়ন। যদি পয়েন্ট হারাই, তাহলে চ্যাম্পিয়ন হবে লিভারপুল।’  

জমে ওঠা লিগটায় লিভারপুল-ম্যানসিটি কেউই পয়েন্ট হারায়নি ১০ এপ্রিলের পর। সেবার দুই দলই ২-২ ড্র করেছিল। গতকাল নিউক্যাসলকে ১-০ গোলে হারিয়ে শীর্ষে উঠেছিল লিভারপুল। পরে লিডস ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়ে সিটি ১ পয়েন্টের লিডে শীর্ষস্থান দখলে নিয়েছে। গার্দিওলা ভালো করেই জানেন বাকি ম্যাচগুলোয় রেডরা সর্বোচ্চ পয়েন্ট অর্জন করবে, ‘এখন পরিস্থিতিটা মোটেও জটিল কিছু নয়। ওরা আমাদের আগে খেলুক কিংবা পরে। দেখা যাবে ওরাই জিতবে।’

বড় ব্যবধানে জিতলেও লিডসের বিপক্ষে সিটিকে শুরুতে আধিপত্য করতে দেখা যায়নি। কিন্তু ধীরে ধীরে নিয়ন্ত্রণ নিয়ে বড় ব্যবধানে জিততে পারায় স্বস্তি ঝরেছে সিটি কোচের, ‘প্রথমার্ধে অনেক ভুগেছি। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণটা নিতে পেরেছি। হয়তো আরও বড় ব্যবধানে জিততে পারতাম। তার পরেও ফলাফলটা আমাদের জন্য অবিশ্বাস্য।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম