আনচেলত্তির সামনে আরেক ‘ইতিহাসের’ হাতছানি 

স্পোর্টস ডেস্ক
০১ মে ২০২২, ২০:১১আপডেট : ০১ মে ২০২২, ২০:২৭

প্রথমবার রিয়াল মাদ্রিদে যখন এসেছিলেন, তখন প্রায় সবই জিতেছিলেন কার্লো আনচেলত্তি। ঘরে তুলেছেন বহু আকাঙ্ক্ষিত লা দেসিমা খ্যাত দশম চ্যাম্পিয়নস ট্রফি। কিন্তু তখন লা লিগা জিততে না পারার খেসারতও দিতে হয়েছে এই কোচকে। হারাতে হয়েছে চাকরি। দ্বিতীয় দফার দায়িত্বে সেই কোচই লা লিগা জিতে গড়লেন অনন্য এক ইতিহাস। ইউরোপে প্রথম কোচ হিসেবে জিতেছেন মর্যাদার ৫টি লিগ শিরোপা।

গত গ্রীষ্মে জিনেদিন জিদান চলে যাওয়ার পর কোচ করে আনা হয় আনচেলত্তিকে। ৬২ বছর বয়সী এর আগে বার্নাব্যুতে কোচ ছিলেন ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত। সেবারই লা লিগা জিততে ব্যর্থ হয়েছিলেন। এবার অবশ্য ইতিহাসটা নতুন করে লিখলেন তিনি।

কোচ হিসেবে তার প্রথম শিরোপা ছিল এসি মিলানে ২০০৪ সালে। যে ক্লাবে খেলোয়াড় হিসেবে দুটি শিরোপাও জিতেছেন।

তার পর ২০১০ সালে ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জেতান চেলসিকে। ২০১৩ সালে পিএসজির হয়ে লিগ ওয়ান জেতার পর ২০১৭ সালে বায়ার্ন মিউনিখের হয়ে জেতেন বুন্দেসলিগাও।  

এবার অবশ্য মৌসুমটা আরও মহিমান্বিত করার হাতছানি তার সামনে। রিয়াল মাদ্রিদ এবার চ্যাম্পিয়নস লিগ জিতলে তিনি প্রথম কোচ হিসেবে চতুর্থবার এই শিরোপা জেতার গৌরব অর্জন করবেন। এর আগে ২০০৩ ও ২০০৭ সালে এসি মিলানের হয়ে জিতেছিলেন দুটি শিরোপা। এবার জিতলে রিয়ালের হয়েও জিতবেন দুটি।  

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান