এফএ কাপের পঞ্চম রাউন্ডে কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। পঞ্চম রাউন্ডে চেলসির মুখোমুখি হবে ম্যানুয়েল পেলেগ্রিনির দল। প্রথম লেগ চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত হবে। এফএ কাপের পঞ্চম রাউন্ডের খেলাগুলো ১৯ থেকে ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
সিটি ও চেলসির তুলনায় সহজ প্রতিপক্ষ পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। পঞ্চম রাউন্ডের প্রথম লেগে দুর্বল দল স্রসবারির মাঠে মুখোমুখি হবে রেড ডেভিলরা। অন্যদিকে আর্সেনাল খেলবে ঘরের মাঠে হাল সিটির বিপক্ষে।
এফএ কাপের অপর ম্যাচগুরোতে ক্রিস্টাল প্যালেস প্রথম টটেনহ্যামের মাঠে খেলতে যাবে আর বোর্নমাউথ আতিথ্য দেবে এভারটনকে। এদিকে ওয়াটফোর্ড প্রথম লেগে লিডস ইউনাইটেডকে আতিথ্য দেবে আর রিডিং খেলবে ওয়েস্ট ব্রম ও পিটারব্রগের মধ্যকার লড়াইয়ে জয় পাওয়া দলের বিপক্ষে।
/এমআর/








