এগিয়ে থাকা দলের বিপক্ষে খেলার ‘সুবিধা’ দেখছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২২, ১৯:৫৭আপডেট : ১৫ মে ২০২২, ২০:০৮

বাংলাদেশ দলের কোচ হয়ে আসার পর হাভিয়ের কাবরেরা পেয়েছেন মাত্র একটি ম্যাচ। ফিফা প্রীতি ম্যাচে মঙ্গোলিয়ার বিপক্ষে সেই লড়াইয়ে বাংলাদেশ গোলশূন্য ড্র করেছে। এবার স্প্যানিশ কোচের সামনে এশিয়ান কাপ বাছাইয়ের বড় মিশন। সেই লক্ষ্যে আগামীকাল (সোমবার) থেকে আবাসিক প্রস্তুতি শুরু হতে যাচ্ছে জামাল ভূঁইয়াদের। কাবরেরা শিষ্যদের নিয়ে ঝাঁপিয়ে পড়ার অপেক্ষায়। এই মিশনে র‌্যাঙ্কিংয়ে সব প্রতিপক্ষই এগিয়ে। তাতে অবশ্য ‘সুবিধা’-ই দেখছেন বাংলাদেশ কোচ!

এশিয়া কাপ বাছাইয়ে ‘ই’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক মালয়েশিয়া, তুর্কমেনিস্তান ও বাহরাইন। ৮, ১১ ও ১৪ জুন তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে ১ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে প্রীতি ম্যাচ।

বাংলাদেশ কোচ নতুন করে প্রস্তুতি নিতে পেরে খুশি। আজ (রবিবার) সংবাদমাধ্যমকে কাবরেরা বলেছেন, ‘আমি মনে করি, এটা দারুণ সময় খেলোয়াড়দের সঙ্গে কাজ করার। বিপিএলে (বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল) তারা ভালো করছে। আগামীকালের অনুশীলনের দিকে দৃষ্টি দিয়েছি।’

আপাতত ২০ জন খেলোয়াড়কে ডাকা হয়েছে। এএফসি কাপ শেষে বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের ক্যাম্পে নেওয়া হবে। তবে যোগ্যরা সুযোগ পাবেন সেই ক্যাম্পে, সেটা মনে করিয়ে দিলেন কাবরেরা, ‘বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা এএফসি কাপে আছে। সেখান থেকে যোগ্যরাই জাতীয় দলে ডাক পাবে। আমরা কিছু নতুন খেলোয়াড় ডেকেছি। তাদের সঙ্গে কাজ করবো। বিশেষ করে অনূর্ধ্ব-২৩ দল থেকে। আমাদের ভালো কিছু করার লক্ষ্য।’

এশিয়ান কাপে গ্রুপে তিন প্রতিপক্ষই বাংলাদেশের চেয়ে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে। তাদের বিপক্ষে খেলা ইতিবাচক হিসেবে দেখছেন। কারণ শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের অবস্থান ভালোভাবে বোঝা যাবে বলে মনে করছেন বাংলাদেশ দলের প্রধান কোচ, ‘এশিয়ান কাপে যারা আছে, তারা আমাদের চেয়ে অনেক এগিয়ে। তাদের বিপক্ষে খেলতে পারাটা ভালো সুযোগ বলবো। তাদের সঙ্গে কোন অবস্থায় আছি, তা দেখতে পাওয়া যাবে। আমাদের ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। সেদিকে মনোনিবেশ করতে হবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি