অবশেষে ম্যানসিটিতে পেপ গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৪৬আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৫১

অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন পেপ গার্দিওলা। ম্যানসিটি এক অফিসিয়াল বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।  গার্দিওলা
মৌসুম শেষে বায়ার্ন মিউনিখ ছেড়ে দিবেন আগেই জানিয়েছিলেন গার্দিওলা। জার্মানির এ ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে এ বছরের জুনে। এরপর চুক্তি নবায়ন করবেন না বলে ঘোষণা দিয়েছিলেন তিনি। 

পরবর্তী গন্তব্য যে ইংলিশ প্রিমিয়ার লিগ তাও নিশ্চিত করেছিলেন সাবেক এই বার্সা কোচ। তবে কোন ক্লাবে যোগ দিচ্ছেন তা জানাননি তিনি। 

অবশেষে সোমবার ম্যানসিটি কর্তৃপক্ষ এক অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে, আগামী মৌসুমে ইত্তিহাদে ম্যানসিটির ডাগ আউটে দেখা যাবে এই স্প্যানিশ কোচকে। বিবৃতিতে বলা হয়েছে, ম্যানুয়েল পেলগ্রিনির প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। দলের প্রতি তার অবদানে ম্যানসিটি কৃতজ্ঞ থাকবে। তবে আমরা ঘোষণা দিচ্ছি আগামী মৌসুম থেকে ক্লাবের দায়িত্ব নিচ্ছে পেপ গার্দিওলা। পেলগ্রিনির নিজেও জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষের সিদ্ধান্তের কথা তাকে জানানো হয়েছে।
/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান